নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার। এবার বাঁকুড়ার সোনামুখীতে দামোদর নদের চর থেকে উদ্ধার করা হয়েছে মর্টার শেলটি। গতকাল, সোমবার বিকেলে দামোদরের চরে শেলটিকে মাটিতে কিছুটা গেঁথে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর ছড়িয়ে পড়তেই শেলটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। স্থানীয়রাই খবর দেন সোনামুখী থানায়। পরে সোনামুখী থানার পুলিশ এলাকায় গিয়ে সবটা খতিয়ে দেখেন। দুর্ঘটনা এড়াতে মর্টার শেলটিকে ঘিরে ফেলে পুলিশ। পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধারের ঘটনা বাঁকুড়া জেলায় নতুন নয়। কখনও দ্বারকেশ্বর নদে আবার কখনও দামোদরের চরে বিস্ফোরক ঠাঁসা এমন ধাতব মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন সময়ে। বেশ কয়েক বছর আগে বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া এলাকাতেই দামোদর নদের চরে এই ধরনের ৩টি মর্টার শেল উদ্ধার হয়েছিল। সেই সময়ে জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে সেলগুলি নিস্ক্রিয় করেছিল। এবার সেই এলাকাতেই উদ্ধার হল আরও একটি মর্টার শেল। গতকাল, সোমবার বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা দামোদর নদের চরে ধাতব সিলিন্ডার আকৃতির একটি বিশালাকার বস্তুর একাংশ মাটিতে গাঁথা অবস্থায় দেখতে পান। দেখেই তাঁরা বুঝতে পারেন এটি বিস্ফোরক ঠাসা মর্টার শেল। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে।

আরও পডুন: নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

স্থানীয়দের দাবি এলাকার মানুষের জীবন-জীবিকা দামোদর নদের উপরেই নির্ভরশীল। সেই দামোদর নদের চরেই একের পর এক মর্টার শেল উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ওই নদের চরে আরও মর্টার শেল রয়েছে। দুর্ঘটনা এড়াতে দামোদরের নদী বক্ষে তল্লাশির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মায়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ