মোদির ধমকে ভোলবদল বিদ্যুতের, নজরে পৌষমেলা

মোদির ধমক না খেলে যে বিদ্যুতের ভোলবদল ঘটত না সেটা এখন সকলেই মানছেন। আর তার জেরেই ফের পৌষ মেলার আয়োজনে উদ্যোগী হয়েছেন বিদ্যুৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে বিজেপির মুখ থুবড়ে পড়ার পিছনে যে বঙ্গ বিজেপি নেতৃত্বের ভুল, অবাস্তব, ভুয়ো রিপোর্ট অন্যতম কারণ সেটা ক্রমশই যেমন প্রকাশ্যে এসেছে তেমনি তা বুঝতে পেরেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বও। পরবর্তীকালে আরএসএস বা সঙ্ঘের তরফেও বেশ কিছু রিপোর্ট বিজেপি নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয় যাতে ঠিক কোন কোন কারণের জন্য পদ্মপার্টিতে ভোটে হারতে হয়েছে, সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছিল। তার মধ্যে ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(Viswabharati University) উপাচার্যের ভূমিকার কথাও। বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakrabarty) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আসার পর থেকেই সেখানে একের পর এক বিতর্কের সূচনা ঘটেছে যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয় বাংলার জনসমাজের পাশাপাশি রবীন্দ্রানুরাগীদের মধ্যেও। আর তার জেরে নানান মহল থেকে বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল খোদ প্রধানমন্ত্রীর দফতরে। সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বেশ কড়া ধমক দিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তীকে। আর সেই ধমক খেয়েই ভোল বদল ঘটেছে বিদ্যুতের। যার হাতেনাতে প্রমাণ তিনি চলতি বছরে শান্তিনিকেতনে ফের পৌষ মেলা(Poush Mela) আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

শান্তিনিকেতন(Shantiniketan) ও বিশ্বভারতী বাংলা ও বাঙালির কাছে তীর্থকেন্দ্রের চেয়ে কিছু কম নয়। বছর বছর বাঙালি সেখানে ভিড় জমায় রবীন্দ্র স্মৃতিধন্য লালমাটির দেশে কিছুটা সময় কাটিয়ে আসার জন্য। হাজারও মানুষের ঢল নামে বসন্ত উৎসব ও পৌষ মেলার প্রাঙ্গণে। যুগের নিয়মে এই দুই উৎসবই আর আগের মতো নেই। তা যেমন আড়েবহরে বেড়েছে তেমনি তাকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যারও তৈরি হয়েছে। সে সবের সমাধান না করে বিদ্যুৎ উপাচার্য হয়ে এমন কিছু সিদ্ধান্ত নেন ও এমনভাবে বিশ্বভারতীকে চালাতে থাকেন যে বিশ্বভারতীর পড়ুয়া থেকে শান্তিনিকেতনের আবাসিকরা, বোলপুরের বাসিন্দারা, রবীন্দ্রানুরাগীরা, বাঙালিরা রীতিমত ক্ষুব্ধ হন। পৌষমেলার মাঠ ঘিরে ফেলা থেকে শুরু করে এই মেলা বন্ধ করে দেওয়া, বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া সেই ক্ষোভকে চূড়ান্ত অবস্থায় নিয়ে যায়। সব থেকে বড় কথা বিদ্যুতের আচরণ, কথাবার্তা, সিদ্ধান্তে বাংলা জুড়ে একটা বার্তা ছড়িয়ে পড়েছিল যে বিদ্যুৎ কার্যত বিশ্বভারতীতে গেরুয়া ঘাঁটি গড়ে তুলতে চাইছেন। বিজেপির নির্দেশ মতো কাজ করছেন। সঙ্ঘের ইশারায় বিশ্বভারতীর নিজস্ব ঐতিহ্য ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন। আর এইসব কারণের জন্য বাংলা ও বাঙালির কাছে বিজেপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে যার ফল একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোটবাক্সে পড়েছে।

এরপরে পরেই বিদ্যুৎকে নিয়ে বাংলা ও দেশের নানান মহল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে বেশ কিছু অভিযোগ জমা পড়েন। পদাধিকার বলে প্রধানমন্ত্রী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনিই বিদ্যুৎকে বিশ্বভারতীর উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। তাই তাঁর সম্পর্কেও ভুল বার্তা যাচ্ছিল বাংলা ও বাঙালির কাছে বিদ্যুতের আচরণের জন্য। সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, নিজের দফতরে জমা পড়া অভিযোগগুলি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী এবং তার পরেই কড়া বার্তা দেন বিদ্যুৎকে। কার্যত মোদির কাছে ধমক খেয়েই এখন ভোল বদল ঘটেছে বিদ্যুতের। যে লোকটা এক বছর আগেও পৌষমেলা আয়োজনের তীব্র বিরোধিতা করেছিল সেই এবার বাংলার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠিয়েছে চলতি বছরে পৌষমেলা আয়োজন করার জন্য।

সেই চিঠিতে বিদ্যুৎ লিখেছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা আয়োজন করতে চায়। কিন্তু রাজ্য সরকারের আর্থিক ও প্রশাসনিক সাহায্য ছাড়া এককভাবে এই আয়োজন করা সম্ভব নয়। প্রশাসন যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবছর পৌষমেলা করতে আগ্রহী। মোদির ধমক না খেলে যে বিদ্যুতের ভোলবদল ঘটত না সেটা এখন সকলেই মানছেন। আর এই ঘটনায় খুশি বিশ্বভারতীর পড়ুয়া থেকে শান্তিনিকেতনের শ্রমিকেরা, রবীন্দ্রানুরাগীরা, বোলপুরের হস্তশিল্পী ও ব্যবসায়ীরাও। এইজন্য তাঁরা সকলেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের