চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত! রাজ্যপাল প্রসঙ্গে অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি: জগদীপ ধনখড়(Jagdeep Dhankar) রাজ্যপাল(Governor) হয়ে আসা ইস্তক তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, রাজ্যের শাসক দল মায় রাজ্য বিধানসভার অধ্যক্ষেরও(Speaker) বিবাদ হয়ে চলেছে। আগামিকাল সোমবার রাজ্য বিধানসভার(State Legislative Assembly) বাজেট অধিবেশন বসতে চলেছে। সেই সূত্রে আগামিকাল রাজ্যপাল বিধানসভায় গিয়ে তাঁর বাজেট বক্তৃতা করবেন। সেই ঘটনার একদিন আগে এদিন রাজ্যপাল টুইট করে জানান, বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন নিয়ে আলোচনা করতে দুপুর দুটোয় স্পিকারকে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। অধিবেশনের উপযুক্ত পরিবেশ ও রাজ্যপালের মর্যাদা অক্ষুন্ন রাখার বিষয়টি আলোচনায় আসবে বলেও ওই টুইটে জানানো হয়। সঙ্গে আরও জানানো হয়, রাজ্যপালের বাজেট বক্তৃতার সম্প্রচার এর আগেই ‘ব্ল্যাকআউট’ করা হয়েছিল। অর্থাৎ এবারেও তাঁর ভাষণ ‘ব্ল্যাকআউট’ হবে কিনা মূলত সেটা জানতেই অধ্যক্ষকে রাজভবনে(Raj Bhawan) আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। অধ্যক্ষ এসেওছিলেন রাজভবনে। এক ঘন্টা আলোচনা শেষে ফিরে যাওয়ার পথে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সোমবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিন দুপুর ২টো নাগাদ রাজভবনে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক হয় তাঁর। বৈঠক শেষে রাজ্যপাল টুইট করে সেই বৈঠকের খবরও জানিয়ে দেন। সঙ্গে বৈঠকের দু’টি ছবি ও একটি ভিডিয়ো পোস্ট করেন টুইটারে। তাতে লেখা হয়, ‘স্পিকারের সঙ্গে এক ঘণ্টা আসন্ন অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে।’ তবে বাজেট বক্তৃতার সম্প্রচার নিয়ে একটি শব্দও লেখেননি তিনি। বৈঠকে কি বক্তৃতার সম্প্রচার নিয়ে জট খুলেছে? এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘রাজ্যপালের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আগামিকাল বিধানসভায় গিয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রসঙ্গত, ২০২০ ও ২০২১ সালের বাজেট ভাষণ সম্প্রচারের দাবি করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই বক্তৃতা সম্প্রচারের অনুমতি দেননি স্পিকার। বিষয়টি নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে কখনও বাকযুদ্ধ হয়েছে, কখনও আবার যুক্তি-পাল্টা যুক্তির সঙ্ঘাত চলেছে। এ বার ফের রাজ্যপাল নিজের বাজেট বক্তৃতার সম্প্রচারের দাবিতে সরব হয়েছেন। তাঁর সেই দাবি পূরণ হয় কি না, তার উত্তর মিলবে সোমবার দুপুরে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ