বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি হাতছাড়ার সম্ভাবনা বিজেপিতে

ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে আরও একজন বিধায়ক হারালো বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে আসন হারাবার আশঙ্কাও ছড়িয়েছে পদ্মশিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে বাংলা(Bengal) থেকে ৭৭ জন বিধায়ক(MLA) পেয়েছিল বিজেপি(BJP)। এখনও পর্যন্ত এটাই বাংলার মাটিতে বিজেপির সব থেকে বেশি সংখ্যক বিধায়ক প্রাপ্তির রেকর্ড। যদিও এই সংখ্যা ধরে রাখতে পারেনি বিজেপি। খাতায় কলমে তাঁদের ৭৫জন বিধায়ক থাকার কথা। কিন্তু ইতিমধ্যেই ৬জন বিধায়ক চলে গিয়েছেন জোড়াফুল শিবিরে। তাই বাস্তব সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে ৬৯। এবার সেখান থেকেও একটি পদ্ম গেল ঝরে। কেননা মঙ্গলবার সকালে কলকাতার(Kolkata) SSKM Hospital-এ প্রয়াত হয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি(Dhupguri) বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়(Bishnupada Roy)। আর তার জেরে এই আসনে উপনির্বাচন হতে চলেছে আগামী ৬ মাসের মধ্যে। আর এখানেই বঙ্গ বিজেপির অন্দরে আশঙ্কা ছড়িয়েছে যে এবার ওই আসনটিও সম্ভবত হাতছাড়া হতে চলেছে।

আরও পড়ুন পুলিশ ছাড়াও ৩ হাজার পদে নিয়োগের পথে মমতার সরকার

সঙ্ঘ ঘনিষ্ঠ হিসেবেই বঙ্গ বিজেপির অন্দরে পরিচিত ছিলেন বিষ্ণুপদ রায়। যুব বয়সে সেনায় যোগ দিলেও পরে নিজের জেলায় ফিরে বাবার সঙ্গে কৃষিকাজে হাত লাগান। কৃষিজীবী হিসেবেই দিনযাপন করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। চাষের পাশাপাশি গেরুয়া শিবিরের কর্মীও ছিলেন বিষ্ণুপদবাবু। তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি ধূপগুড়ি থেকেই একুশের বিধানসভা নির্বাচনে দিল্লির অনুমতি সাপেক্ষে তাঁকে প্রার্থী করা হয়। দলের ভরসা অটুট রেখে ধূপগুড়ি আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেন বিষ্ণুপদ রায়। সেখানে বিজেপি সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকাও গ্রহণ করেন। মাঝেমধ্যে অবশ্য বিতর্কেও জড়িয়েছেন। তবে ষাটোর্ধ্ব বিধায়ক ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদ। কিন্তু রবিবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM Hospital-এ ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন বাংলার কৃষি-শিল্পে ২৩০০ কোটির বিনিয়োগ, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্য বিজেপির সদর কার্যালয়ে দলের এই প্রয়াত বিধায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে। বিধানসভাতেও নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা। বিধানসভায় পাঠ করা হবে শোকপ্রস্তাবও। বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া তাঁর নির্বাচনীকেন্দ্র ধূপগুড়িতে। সতীর্থের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়কের দেহ আজকের মধ্যেই জলপাইগুড়িতে পৌঁছবে বলে স্থানীয় সূত্রে খবর। একুশের ভোটে বিষ্ণুপদবাবু ধূপগুড়ি থেকে জয়ী হয়েছিলেন ৪৩৫৫ ভোটে। এখন সেখানে উপনির্বাচন হলে বিজেপির জয়ের কার্যত কোনও সম্ভাবনাই নেই। আর সেই কারণেই এই আসন হারাবার আশঙ্কা ছড়িয়ে পড়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম