আর আসবে না কাঁড়ি কাঁড়ি টাকা, অথই জলে বঙ্গ বিজেপি

২৪’র ভোটে বাংলার ময়দান থেকে ঠিক কতজন পদ্মপ্রার্থী শেষপর্যন্ত জয়ের মুখ দেখবে তা নিয়ে রীতিমত সন্দেহ রয়েছে। তার মাঝেই টাকা পাঠানোয় রাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের জন্য আর অপেক্ষা করল না দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তার আগেই হাত ছেড়ে দিল বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্বের। উনিশের ভোটে বাংলার মাটি থেকে ১৮জন সাংসদকে জিতিয়ে দিল্লি নিয়ে গিয়েছিল পদ্মশিবির। কিন্তু ২৪’র ভোটে(General Election 2024) বাংলার ময়দান থেকে ঠিক কতজন পদ্মপ্রার্থী শেষপর্যন্ত জয়ের মুখ দেখবে তা নিয়ে রীতিমত সন্দেহ রয়েছে। আর তাই ভোটের খরচের(Expenses for Election) জন্য বঙ্গ বিজেপির কাছে কাঁড়ি কাঁড়ি টাকা না পাঠানোর সিদ্ধান্তই নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রে তেমনটাই জানা গিয়েছে। উনিশের লোকসভা ও একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে কোনও খামতি রাখেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুথপিছু মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী পিছু মোটা টাকা বরাদ্দ হয়। তবে সেই টাকা খরচ নিয়ে প্রশ্ন ওঠে। দলেরই একাংশ বারবার অভিযোগ করেছে, কেন্দ্র থেকে আসা টাকা জেলার নেতারা সংগঠনের কাজে খরচ করেননি। অনেক বেশি খরচ দেখিয়ে সেই টাকা নিজেরাই আত্মসাৎ করেছেন। আর তারপর ২৪’র ভোটে টাকা পাঠানো নিয়ে রাশ টানার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, উনিশ ও একুশের ভোটের সময় বিজেপির যুব, মহিলা, এসসি, এসটি মোর্চার সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা গাড়ির খরচ পেতেন। তাঁরা পেট্রল বা ডিজেল কেনার যে হিসেব পাঠাতেন, সেই পরিমাণ টাকা পাঠানো হতো। এখন জেলার মোর্চা নেতাদের গাড়ি ভাড়া দেওয়া বন্ধ রাখা হয়েছে। রাজ্য নেতাদেরও খরচের সঠিক হিসেব দেখাতে হচ্ছে। আগের নির্বাচনগুলিতে জেলার নেতারাই হিসেব দেখতেন। কোন খাতে কত টাকা পাঠাতে হবে, সেটা তাঁরাই ঠিক করতেন। সেইমতো কেন্দ্র থেকে টাকা চলে আসত। এবার জেলার খরচ খতিয়ে দেখবেন রাজ্য নেতারা। সংগঠনের জন্য পাঠানো টাকা ঠিকমতো খরচ হচ্ছে কি না সেটাও তাঁরা দেখবেন। একুশের ভোটের সময় দিল্লি থেকে বঙ্গ বিজেপি কাছে কোটি কোটি টাকা জেলায় পাঠানো হয়েছিল। তা কোথায় কীভাবে খরচ হল, তার হিসাব এখনও অজানা অনেকের কাছেই। বরঞ্চ অভিযোগ, বুথস্তর অবধি সেই টাকা পৌঁছায়ইনি। অর্থের অভাবে বহু বুথ সভাপতি ঠিকমতো কর্মসূচি নিতে পারেননি। অথচ জেলার নেতারা গাড়ির তেলের খরচ দেখিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনেও সঠিকভাবে টাকা খরচ হয়নি।     

দলের কেন্দ্রীয় নেতৃত্ব ২৪’র ভোটে টাকা পাঠানো ও খরচে রাশ টানার যে সিদ্ধান্ত নিয়েছে তার জেরে বঙ্গ বিজেপির নেতৃত্বের একাংশ বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলেই জানা গিয়েছে। কেননা গাড়ির তেলের খরচ ঠিকমতো পাওয়া যাচ্ছে না। জেলায় ঘুরে ঘুরে কর্মসূচি নিতে সমস্যা হচ্ছে। বিভিন্ন কর্মসূচির জন্যও অতিরিক্ত অর্থ বরাদ্দ হওয়া দরকার, সেখানেও টান পড়ছে। কম টাকা বরাদ্দ হওয়ায় জাঁকজমকপূর্ণভাবে কর্মসূচি করা যাচ্ছে না। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব আদতে সিদ্ধান্ত নিয়েছে, বিনা পরিকল্পনা ছাড়া অযৌক্তিক ভাবে টাকা খরচ করা যাবে না। টাকা খরচের পিছনে সঠিক ও যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। সেই অনুযায়ী টাকা পাঠানো হবে। সেই কারণে কার্যত দলের প্রতিটি কর্মসূচিপিছু বরাদ্দ ঠিক করে দেওয়া হয়েছে। সেইমতো টাকা আসবে। আগের মতো নিজেদের খেয়াল খুশি অনুযায়ী দেদার টাকা খরচ করা যাবে না।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6