‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর পর রাজ্যে বাড়তে পারে বাসভাড়া। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের ইঙ্গিতের পর একবার সেই সম্ভাবনাতেই সিলমোহর দেওয়ার মতো মন্তব্য করলেন  মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, দীর্ঘ দিন ধরে বাস, ট্রেন এবং লোকাল ট্রেনের ভাড়া বাড়েনি। ফলে বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

পরিবহণমন্ত্রী অর্জুন সিং আগেই জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাসভাড়া বাড়ানো প্রয়োজন হতে পারে। তবে ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মানও উন্নত করতে হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই বক্তব্যেরই সমর্থনে দিলীপের যুক্তি, শুধু ভাড়া কম রাখলেই হবে না, সরকারি পরিবহণ সংস্থাগুলির আয়ও বাড়াতে হবে। দিলীপ ঘোষ বলেন, ‘আমরা মানুষের আয় বাড়াব না, ভাড়া বাড়াব না-লোককে গরিব রেখে ভাবছি, তোমাকে দয়া করছি। এটা হতে পারে না। মানুষের আয়ও বাড়াতে হবে, তাঁদের ভাল পরিষেবাও দিতে হবে।’ এসি বাস ও এসি ট্রেনের উদাহরণ টেনে মন্ত্রীর দাবি, মানুষ বেশি টাকা খরচ করে উন্নত পরিষেবা নিতে আগ্রহী। তাঁর কথায়, ভাল পরিষেবা পাওয়া গেলে যাত্রীরা ভাড়া দিতেও প্রস্তুত। এসি বাসে আসন বুকিং এবং এসি ট্রেনের টিকিট আগেভাগেই শেষ হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

দিলীপের বক্তব্য, ‘সুবিধা দিয়ে ভাড়া বাড়াতে হবে। আর বাড়ানোর দরকার আছে, না হলে রেভিনিউ কোথা থেকে আসবে’? ফলে পুজোর পর বাসভাড়া বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হল বলেই মনে করা হচ্ছে। তবে ঠিক কতটা ভাড়া বাড়বে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে মিলল না স্বস্তি, শাহরুখ-অজয়-টাইগারকে নিয়ে বড় সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর