ঢাকঢোল পিটিয়েও জমল না সভা, শুভেন্দুর বক্তব্যের মাঝেই ঘরমুখো জনতা

ঢাকঢোল পিটিয়ে সংকল্প যাত্রার ডাক দিয়েছিল বিজেপি। জন সমাগম হল কই? আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্যের মাঝেই দেখা গেল ভিড় ভাঙতে!

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) সরকার (GOVT.) ৩ বছর ক্ষমতায়। গত বছরের ২ মে তৃতীয়বার রাজ্যের মসনদে বসেছিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। ১ বছরের সেই বৃত্ত পূর্ণ। দিনটিকে ‘মা- মাটি’ দিবস হিসেবে ঘোষণা করেছেন মমতা। বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ৫ মে সরকার নিয়েছে একাধিক কর্মসূচী। ২ মে, সোমবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁর ফেসবুক প্রোফাইল থেকে লিখেছেন, আগামী ২০৩৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিভাবক হিসেবে উপস্থিত থাকবেন মমতা। কুণাল ঘোষ বলেন, ২০৩৬ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা। দেশের মসনদেও তাঁকে দেখা যেতে পারে। তারপর তিনি অভিভাবক হবেন। আর ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। সেই ২ মে ঢাকঢোল পিটিয়ে সংকল্প যাত্রার ডাক দিয়েছিল বিজেপি। তবে তেমন জন সমাগম হল কই? আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্যের মাঝেই দেখা গেল ভিড় ভাঙতে!

২ মে সংকল্প যাত্রা ও সভার আয়োজন করে বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের বক্তব্য, ২ মে তৃণমূল ক্ষমতায় আসার জন্য রাজ্যে সন্ত্রাস শুরু হয়েছে। দেখা গিয়েছে ভোট পরবর্তী হিংসা। সন্তোষমিত্র স্কোয়ার থেকে রানি রাসমনি এভিনিউ পর্যন্ত পদযাত্রার আয়োজন করে পদ্মশিবির। উপস্থিত ছিলেন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল প্রমুখ। তবে ঢাকঢোল পিটিয়ে যেই কারণে এই আয়োজন, তাতে লোকের সাড়া তেমনভাবে মিলল কই? অল্প লোক নিয়েই বিজেপি সারল ‘মনসা পুজো’।

আবার পদযাত্রা শেষে আয়োজন করা হয়েছিল সভার। সেখানে শুভেন্দুর বক্তব্যের মাঝেই দেখা যায়, বিজেপি শিবিরের লোক ঘরমুখো হচ্ছেন। সভা শুরুর আহে বাড়ির মুখে আগেও রওনা দিয়েছিলেন অনেকে। শুভেন্দু সভা থেকে বলে চলেছেন, রাজ্যে গত বিধানসভা নির্বাচনের মত এত অরাজকতা কখনও হয়নি। নতুন করে সংঘবদ্ধ হতে হবে। হতে হবে সংগঠিত। বিশেষ সম্প্রদায় কিছু পুলিশের সাহায্য নিয়ে সন্ত্রাস চলছে। তাঁর তিরের লক্ষ্যে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই সব যখন বলছেন তিনি, তখন কার্যত পাতলা সভা থেকেও সরেছে আরও বেশ কিছু মানুষ। তাঁরা ঘরমুখো। নেতার দিকে পিঠ করে তাঁরা রওনা দিয়েছেন ফেরার পথে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর