SIR-র কাজের চাপে ব্রেনস্ট্রোক, পিজি হাসপাতালে চিকিৎসাধীন নামখানার BLO

Share:

নিজস্ব প্রতিনিধি, নামখানা : SIR-র কাজের চাপ আর নিতে পারেননি। অতিরিক্ত কাজের চাপে ব্রেনস্ট্রোকে আক্রান্ত নামখানার BLO দেবাশিস দাস (৫৭)। কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পরে ডায়মন্ডহারবারে বেসরকারি হাসপাতালে ICU-তে রাখা হয় দেবাশিস দাসকে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার পিজি  হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দেবাশিস দাস।

জানা গিয়েছে, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এসআইআর-র কাজ। ফর্ম বিলি থেকে ফর্ম জমা নেওয়া, ডিজিটাইজ করার কাজ সবটাই করতে হবে নির্দিষ্ট সময়ে। অতিরিক্ত কাজের চাপে নাজেহাল বিএলওরা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ বুথের বিএলও ছিলেন দেবাশিস দাস। কাজ করার সময় অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তারপর প্রথমেই তাঁকে নিয়ে আসা হয় কাকদ্বীপ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর ডায়মন্ডহারবারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে যাওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপর বুধবার গভীর রাতে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার পিজি হাসপাতালে। জানা গিয়েছে, এখনও কথা বলতে পারছেন না দেবাশিস দাস।

আরও পড়ুন- বাড়িতে SIR-এর কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত BLO

বিএলও দেবাশিষ দাসের ছেলে  জানিয়েছেন, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। তারপরেও কাজ করে যাচ্ছিলেন। চাপ নিতে বার বার নিষেধ করা হয়েছে। কিন্তু এলাকার মানুষের জন্য কাজ করছিলেন। অতিরিক্ত মানসিক চাপের কারণেই ঘটনাটি ঘটেছে বলে মনে করছে পরিবার।

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?