বাংলায় কোন ডিটেনশন ক্যাম্প হবে না, জানিয়ে দিলেন ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: যতই কেন্দ্র অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে এ রাজ্যের বাঙালিদের সেখানে বন্দী করার পরিকল্পনা করুন না কেন তা সফল হবে না। পশ্চিমবঙ্গে কোন ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না। বুধবার সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু(Education Minister Bratya Basu)। তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রাখতে হবে। বুধবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার বিধানসভায় রেড রোডে সেনা জওয়ানদের তৃণমূলের প্রতিবাদ সবার ত্রিপল খুলে ফেলা প্রসঙ্গে ব্রাত্য বসু যে মন্তব্য করেছিলেন তার পাল্টা মন্তব্য করেন। অর্জুন সিং দাবি করেন তিনি যদি মঙ্গলবার বিধানসভায় উপস্থিত থাকতেন তাহলে এর যোগ্য জবাব তিনি ব্রাত্য বসুকে দিতেন। সেই প্রসঙ্গে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা বলেন অর্জুন সিং (Arjun Singh)যদি বিধানসভায় থাকতেন যদি লোকসভায় থাকতেন এই স্বপ্ন দেখবেন।

আর তা বাস্তবে রূপ নেবে না। বড় জোর তিনি কাউন্সিলর হতে পারেন। এর পাশাপাশি ব্রাত্য বসু বলেন অর্জুন সিংয়ের এলাকার পার্শ্ববর্তী যিনি বিধায়ক আছেন সেই সুবোধ অধিকারীর যদি বিধানসভায় থাকতে না যদি অর্জুন সিং থাকতেন তাহলে দুজনের মুখোমুখি যদি দেখা হতো তাহলে কিভাবে অর্জুন সিং পবন পুত্র হয়ে যেতেন তা সবাই দেখতে পেত। রসিকতার সুরে ব্রাত্য বসু বলেন জগদ্দল , কাকিনাড়া এই সব অঞ্চলের প্রত্যেকটি সেলুনের নাপিতরা জানেন অর্জুন সিং যখন তার নিজের মাথার চুল কাটতে যান সেই সময় তার পাতা চুল খাড়া করতে নাপিতরা অর্জুন সিংয়ের কানে কানে সুবোধ অধিকারীর নাম বলেন। আর এতে অর্জুন সিংয়ের চুল খাড়া হয়ে যায় আর তখন নাপিতদের সেই চুল কাটতে সুবিধা হয়। এর পাশাপাশি রাজ্যে শিক্ষামন্ত্রী পার্থ বসুকে প্রশ্ন করা হয়. অযোগ্যদের বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া কবে শুরু করবে এসএসসি(SSC)। সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানা নেই বিষয়টিও তাদের আলোচনার মধ্যে রয়েছে এক একটি করে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যখন করা হবে তখন আগাম সংবাদ মাধ্যমকে তা জানিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দেশে প্রত্যেক রাজ্যে ডিটেনশন ক্যাম্প(Detantion Camp) তৈরীর যে নির্দেশ দিয়েছেন সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্পষ্ট দাবি, এই রাজ্যে কোন ডিটেনশন ক্যাম্প হবে না।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন অর্জুন সিং। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,আমি যদি বিধানসভায় থাকতাম তা হলে ঐ বিধানসভার মধ্যেই ফেলে পেটাতাম। উনি দেশদ্রোহী ভারতের তুলনা বাংলাদেশের সাথে করছে। ব্রাত্য বসু নিয়ে এমন মন্তব্য অর্জুন সিংয়ের। ব্রাত্য বসুকে ধরে মারা উচিত। আমার দল ভেজিটেরিয়ান তাই । মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা, বিধানসভায় বসে দেশের বিরুদ্ধে কথা বলছে আর আমরা বসে বসে দেখব। আগে উনি বিএসএফকে অপমান করতেন এখন সেনা বাহিনীর কাছে পৌছে গেছেন। ওনাকে ফোট উইলিযামে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করা উচিত। এটাই ছিল মন্তব্য বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর ।

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার