চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থতার কারণে এবারেও ভোট দিচ্ছেন না বুদ্ধদেব

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ভোট প্রচারে শোরগোল ফেলে দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এআই মডেল। সকলের মধ্যে কৌতুহল তৈরি হয়েছিল, এবারে কী ভোট দিতে আসবেন বুদ্ধবাবু? সেই জল্পনার অবসান ঘটল শুক্রবার বিকেলে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, এবারেও অসুস্থতার কারণে ভোট দিতে পাঠভবন স্কুলের বুথে যাচ্ছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় বাড়িতেই থাকতে হয় তাঁকে। মিটিং-মিছিল থেকে তো দূরস্থান, এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে থাকেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তাঁকে ঘিরে উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। বাম কর্মী-সমর্থকদের মধ্যে প্রশ্ন ওঠে, বুদ্ধবাবু কী এবারে ভোট দিতে আসবেন। জানা যাচ্ছে, বুদ্ধবাবুর বুথে গিয়ে ভোট দেওয়ার মতো শারীরিক পরিস্থিতি নেই। সবেমাত্র বুদ্ধবাবু আশিতে পা দিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৮৫ বছর বা তার থেকে বেশি বয়সিদের জন্য বাড়িতে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন। তবে বুদ্ধবাবু কমিশনের দেওয়া সেই সুবিধা পাবেন না। ফলে তাঁর পক্ষে শনিবার ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ নেই।

এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেন নি বুদ্ধবাবু। শেষবার ভোট দিয়েছিলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দিতে দেখা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেবার সমাবেশে উপস্থিত থাকলেও মঞ্চে ওঠেননি তিনি। উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোটার। এই কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁর আশির্বাদ নিয়ে এসেছেন সায়রা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ