বুম্বাদার হাত ধরে সাক্ষর হল মেট্রো স্টেশনের দেওয়ালে কর্পোরেট সংস্থার ব্র্যান্ডিং ধারণার চুক্তিপত্র

বিমানবন্দরের নন্দী এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে নিউ গড়িয়া স্ট্রেচ এবং পূর্ব-পশ্চিম করিডোরের শিয়ালদহ স্টেশনে প্রদর্শিত হবে আগ্রহী কর্পোরেট হাউসগুলির বিজ্ঞাপন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শেষ। তবে উৎসব শেষ নয়, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজোর পর লক্ষী, তারপর কালি, তারপর সরস্বতী পুজো। একের পরও এক উৎসবে সেজে উঠছে আমাদের তিলোত্তমা। তবে উৎসবের জন্যে আমাদের কর্ম সংস্থানও নিশ্চয়ই থেমে থাকবে না। দুর্গা পুজো শেষ, মানুষের ডেইলি লাইফ আবার শুরু। যাই হোক, কলকাতা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। সারা বছর দেশ-বিদেশের নানা মানুষ এখানে বেড়াতে আসেন। এখানকার পরিবহন ব্যবস্থাও দারুণ উন্নত। আগে একটি দিকে মেট্রো থাকলেও এখন চারিদিকে মেট্রোর সু-বন্দোবস্ত করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যাতে মানুষের যোগাযোগ মাধ্যমে কোনো কষ্ট না থাকে। কিছুদিন আগেই চালু হয়েছে East-West Metro। যেটি শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশনের সঙ্গে মিশবে। গঙ্গার তলা দিয়ে নির্মিত হয়েছে এই মেট্রো যাতায়াত সুবিধা। এছাড়াও নোয়াপাড়ার সঙ্গে যুক্ত হয়েছে নিউ গড়িয়াও। তবে লোকাল ট্রেনের তুলনায় মেট্রো স্টেশন বরাবরই উন্নত এবং সুন্দর। স্টেশনগুলিকে অভিনব বানিয়ে তুলতে কত কিছুই না প্রচেষ্টা চালাচ্ছে সরকার।

এবার মেট্রো স্টেশনের পাশের দেওয়াল গুলিতে বিজ্ঞাপন দিতে পারবে বিভিন্ন বেসরকারি কর্পোরেট হাউসগুলিও। যার ফলে, সেইসকল কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে মানুষের পরিচয় খুব সহজেই হয়ে যেতে পারে এবং সরকারেরও আয় দ্বিগুণ হয়। সম্প্রতি, নন-ফেয়ার রেভিনিউ বাড়ানোর জন্য, মেট্রো রেল স্টেশন, রেক, হ্যান্ডেল চেইন, এএফসি-পিসি গেটস ইত্যাদি সফল ব্র্যান্ডিং-এ পরিণত হয়েছে। অর্থাৎ এবার মেট্রো স্টেশনে প্রদর্শিত হবে বিভিন্ন কর্পোরেট সংস্থার বিজ্ঞাপনও। মেট্রো রেলওয়ের মধ্যে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্রের স্টেশনের সাইডওয়ালে ব্যবহৃত হবে একাধিক কারুকার্য। বিমানবন্দরের নন্দী এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে নিউ গড়িয়া স্ট্রেচ এবং পূর্ব-পশ্চিম করিডোরের শিয়ালদহ স্টেশনে প্রদর্শিত হবে আগ্রহী কর্পোরেট হাউসগুলির বিজ্ঞাপন। সম্প্রতি, মেট্রো রেলওয়ে মেসার্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আজ অর্থাৎ 11.10.2022 এই চুক্তি স্বাক্ষর হয়েছে। আর সাক্ষর হওয়ার সময় এখানে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। জানা গিয়েছে, এই কর্পোরেট হাউসগুলি মেট্রো স্টেশনের পাশের দেওয়ালে রং করে তাঁদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে। আর এই দেওয়ালের ডিসপ্লে গুলি প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করবে। ফলস্বরূপ, এই অব্যবহৃত রেলওয়ে স্থানগুলি এখন মেট্রো রেলের জন্য অ-ভাড়া রাজস্ব তৈরির জন্যেও ব্যবহৃত হবে। এই উদ্ভাবনী ধারণাগুলি ভবিষ্যতে আরও কর্পোরেট হাউসকে আকৃষ্ট করবে। এবং এর প্রসার দ্বিগুণ হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের