চতুর্থী থেকেই বাস চলতে পারে টালা ব্রিজে

ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখবে পরিবহণ, পূর্ত দফতর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। জানা গিয়েছে, সমস্ত বিভাগ সেই ‘বিশেষ পরিদর্শন’ করবে একসঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উদ্বোধন করেছিলেন টালা ব্রিজের (TALA BRIDGE)। শুরু হয়েছিল ছোট গাড়ি চলাচল। এবার বাস ও মিনিবাস চলাচলেও দেওয়া হবে ছাড়পত্র। জানা গিয়েছে এমনটাই। ফলে পুজোর সময় যাতায়াতে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা।

সূত্রের খবর, চতুর্থীর দিন মানে আগামী ২৯ সেপ্টেম্বর থেকেই বাস ও মিনিবাস চলাচলে ছাড়পত্র দেওয়া হবে। পরবর্তীকালে ট্রাক চলাচলেও মিলবে ছাড়। পুজোর আগে নয়া টালা ব্রিজ উদ্বোধন করা হয়েছিল, ভিড় সামলানোর কথা মাথায় রেখেই। তবে ছোট গাড়ি চলাচল করায় আপামর সাধারণ মানুষ সেই সুবিধা এখনও পাননি। ব্রিজ যেহেতু অনেক লম্বা ও চওড়া তাই বাস-মিনিবাস চললেও যানজট হওয়ার আশঙ্কা নেই। পরবর্তী সময়ে ট্রাক চলাচল করলেও যাতায়াতে দুর্ভোগের মুখে পড়তে হবে না সাধারণ যাত্রীদের। তবে বাস চলাচলের আগে ব্রিজের পরিস্থিতি আরও একদফা খতিয়ে দেখবে পরিবহণ দফতর, পূর্ত দফতর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। জানা গিয়েছে, সমস্ত বিভাগ সেই ‘বিশেষ পরিদর্শন’ করবে একসঙ্গে।

এই সেতু তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। নয়া সেতু লম্বায় প্রায় ৭৪৩.৪৩ মিটার লম্বা। দীর্ঘ সেতুটি ১২টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। সেতুর ২৪০ মিটার অংশ রেলপথের উপরে তৈরি হয়েছে। আগে টালা সেতুর ভারবহন ক্ষমতা ছিল ১৫০ টন। এ বার সেই ক্ষমতা অনেকটাই  বেড়েছে। ৪ লেনের এই ব্রিজের দু’ধারে রয়েছে ফুটপাথ।

জুয়ার ঠেকে হানা, তার পরেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন