সরেছেন পার্থ, মুখ্যমন্ত্রীর পাশে বসতে পারেন ফিরহাদ

বিধানসভার ১৭ তম অধিবেশনে যোগ দিতে এলে পার্থ চট্টোপাধ্যায়কে বসতে হবে সাধারণ বিধায়কদের মত। সূত্র মারফৎ খবর, এই জায়গায় বসতে পারেন ফিরহাদ হাকিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায়ের নামে রয়েছে নিয়োগ দুর্নীতির অভিযোগ। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। হদিশ মিলেছে বহু স্থাবর- অস্থাবর সম্পতির। চলছে তদন্ত। চলছে মামলা। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) সিদ্ধান্তে তাঁকে সরানো হয়েছে মন্ত্রিসভা থেকে। দলের সমস্ত পদ থেকেও সরেছেন তিনি। এমনকি মুখপত্র ‘জাগো বাংলা’ থেকেও সরেছে পার্থের নাম। বিধায়ক পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন পার্থ। এতদিন তিনি বিধানসভায় বসতেন মুখ্যমন্ত্রীর পাশে। তবে এবার পাশে কে বসবেন? দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)।

বিধানসভার একাধিক কক্ষ থেকে সরেছে পার্থ চট্টোপাধ্যায়ের নেমপ্লেট। অধিবেশন কক্ষের ট্রেজারি বেঞ্চ থেকেও সরছে তাঁর আসন। তাঁকে সরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর পাশের আসন থেকেও। সেই জায়গায় বসবেন কোনও গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। বিধানসভার বিশেষ সূত্র মারফৎ খবর, এই জায়গায় বসতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে তা এখনও নিশ্চিত নয়।

বিধানসভার (BIDHAN SABHA) ১৭ তম অধিবেশনে যোগ দিতে এলে পার্থ চট্টোপাধ্যায়কে বসতে হবে সাধারণ বিধায়কদের মত। সম্প্রতি প্রাক্তন হয়েছেন আরও ৩ মন্ত্রী। এই ৩ জন হলেন, তমলুক কেন্দ্রের বিধায়ক সৌমেন মহাপাত্র, মেখলিগঞ্জ কেন্দ্রের বিধায়ক পরেশ অধিকারী এবং ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর।  তাঁদেরকেও বসতে হবে সাধারণ বিধায়কদের মতই। পরিষদীয় মন্ত্রী ও কৃষি দফতরের মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় বসবেন সামনে।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’