হেলমেট না পরে বাইক চালিয়ে মৃত্যু হলেও মিলবে বিমার পুরো টাকা

কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান, কেউ হেলমেট পরেনি মানে এটা ধরে নেওয়া যায় না যে মরে যাওয়ার ইচ্ছা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হেলমেট না পরে বাইক চালানোর সময় যদি মৃত্যু হয়, তাহলেও মিলবে বিমার পুরো টাকা। শুক্রবার কলকাতা হাইকোর্ট এমনই রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান, কেউ হেলমেট পরেনি মানে এটা ধরে নেওয়া যায় না যে মরে যাওয়ার ইচ্ছা ছিল।

১১ বছর আগে ২০১১ সালের ১৫ জুলাই বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন মেহতাব হোসেন (২৯) নামের এক বেসরকারি ব্যাঙ্ক কর্মী। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে তিনি গুরুতরভাবে জখম হন। এর পর ওই যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মেহতাব হোসেনের। ওই যুবক প্রায় ১৬ হাজার টাকা বেতন পেতেন। তাঁর মৃত্যুর পর ওই যুবকের মা সায়রা বানু বিমার টাকা পাওয়ার জন্য আলিপুরের মোটর ট্রাইবিউনালে আবেদন জানান। ২০১৩ সালে ট্রাইবিউনাল প্রায় ৮ লাখ টাকা বছরে ৯ শতাংশ সুদ সহ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তাঁর পাওয়ার কথা ছিল সুদ সহ মোট ২০ লাখ টাকা২০১৩ সালে বিমা কোম্পানি ৮ লাখ ৭৫ হাজার টাকার চেক দেয়। এর পর বকেয়া টাকার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সায়রা।

বিমা কোম্পানির তরফে আদালতে বলা হয়, ওই যুবক যেহেতু হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। তাই বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনার শিকার হন তিনিএর পর হাইকোর্টের বিচারপতি জানান, বিমা কোম্পানির এই যুক্তি আইনের চোখে গ্রাহ্য নয়। কলকাতা হাইকোর্ট ওই বিমা কোম্পানিকে বকেয়া ১১ লাখ টাকা আগামী চার সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি সামন্ত বলেন, কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেই প্রমাণিত হয় না যে সে মৃত্যু কামনা করেছিল। এক্ষেত্রে নিহতের পরিবারকে পুরো টাকা মিটিয়ে দিতে হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ