সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে, ধাক্কা বিজেপিকে

সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টে বঙ্গ বিজেপির দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় কথায় মামলা। মাঠেঘাটে যাদের দেখা মেলে না, আপদে বিপদে যাদের পাশে পাওয়া যায় না, তাঁরাই কথায় কথায় মামলা করতে ছোটেন কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। এবার তাঁদেরকেই ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। রেশন দুর্নীতির(Ration Distribution Scam) ঘটনার তদন্তে গিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট থানা এলাকার সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED’র আধিকারিকেরা। সেই ঘটনায় গত ৮ তারিখ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বঙ্গ বিজেপি(Bengal BJP)। সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিজেপির তরফ থেকে দ্রুত এই মামলার শুনানি চেয়ে আবেদন জানানো হয়েছিল। তার জেরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। এদিন ছিল সেই মামলারই শুনানি। কিন্তু এদিন সেই মামলাটাই খারিজ করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মামলা খারিজ করার কারণ হিসাবে আদালত জানিয়েছে, শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নিয়ে কোনও গবেষণা করা হয়নি। এই মামলার শুনানি চলাকালীন সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম(Chief Justice T. S. Sivagnanam) জানিয়ে দেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারদের যথেষ্ট ক্ষমতা রয়েছে। তারা জানে এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন। তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না।’ এরপরেই ওই মামলা খারিজ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর তার জেরে বঙ্গ বিজেপির শুধু যে মুখ পুড়ল তাই নয়, তাঁদের রীতিমত অস্বস্তির মুখে পড়তে হয়েছে। গেরুয়া শিবিরের লক্ষ্য ছিল সন্দেশখালির ঘটনা নিয়ে জনস্বার্থ মামলাতে CBI তদন্তের দাবি জানানো হবে যাকে আঁকড়ে ধরে ২৪’র ভোটে তাঁরা ফায়দা লুঠবে। কিন্তু এদিন হাইকোর্ট মামলাটিই খারিজ করে দিয়ে সেই অভিসন্ধি পূরণেও ধাক্কা দিয়ে দিল।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত