শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে, পাল্টা নির্দেশ কাউন্সিলকে

Share:

নিজস্ব প্রতিনিধি : লাইসেন্স ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। সেখানে স্বস্তি পেয়েছেন তিনি। তাঁর লাইসেন্স বাতিলের নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। অবশেষে শান্তনু সেনের পক্ষেই গিয়েছে ফল।

রাজ্য মেডিকেল কাউন্সিলের লাইসেন্স বাতিল করার নির্দেশ সোমবার খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানিয়েছে, কেন লাইসেন্স বাতিল করা হয়েছে, সেই বিষয়টি স্পষ্ট করা উচিৎ। মেডিক্যাল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করতে পারে। তারপরে ব্যবস্থা নিতে পারে।

রেজিস্ট্রেশন বাতিল হওয়ায় পরে শান্তনু সেন জানিয়েছিলেন, তাঁর ডিগ্রি বৈধ। এই বিষয়টি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআই-ও করেছিলেন। কিন্তু কোনই উত্তর পাননি।  ফলে এই মামলায় কি আদৌ লাইসেন্স ফিরে পাবেন কিনা তার নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সোমবার হাইকোর্ট রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিয়েছে।

শান্তনু সেনকে দু বছরের জন্য সাসপেন্ড করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলকে চিঠি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ফেলোশিপকে বিদেশি ডিগ্রি হিসেবে দেখিয়ে বিভ্রান্ত করার কাজ করেছেন বলে অভিযোগ। এই ২ বছর তিনি কোনও রকম প্র্যাকটিস করতে পারবেন না। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এরপরেই জানানো হয়, আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড তাঁর রেজিস্ট্রেশন। সেই কারণে  চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না তিনি। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন তৃণমূল সাংসদ।

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?