দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাদু খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতে, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই(Boktui) গ্রামের গণহত্যার ঘটনা যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের(Bhadu Sheikh) খুনের জেরেই ঘটেছিল, সেটা অনেক আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল সকলের কাছে। তাই বকটুই গ্রামের গণহত্যার ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের(Police) হাত থেকে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর থেকেই দাবি উঠেছিল ভাদু শেখ খুনের ঘটনার তদন্তও সিবিআইয়ের(CBI) হাতে দেওয়া হোক। সিবিআইয়ের তরফেও কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হয়েছিল তা৬রা ভাদু সেখের খুনের ঘটনার তদন্ত চালাতে প্রস্তুত। যদিও রাজ্য সরকারের দাবি ছিল, পুলিশ দিয়েই ভাদু শেখের খুনের ঘটনার তদন্ত করা হোক। বৃহস্পতিবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টে শুনানি শেষ হলেও কোন রায় দান করেননি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কিন্তু শুক্রবার সকালেই তাঁরা জানিয়ে দিলেন, ভাদু শেখের খুনের ঘটনার তদন্তও করবে সিবিআই। কেননা তাঁদের মনে হয়েছে দুটি ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত। দুটি পৃথক পৃথক সংস্থা তদন্ত করলে মূল তদন্ত অসমাপ্ত থেকে যেতে পারে। তাই সিবিআইয়ের হাতেই ভাদু শেখের তদন্তভার দেওয়া হচ্ছে।

ভাদু শেখ খুন হওয়ার ১ ঘন্টার মধ্যেই বকটুই গ্রামে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেছে বেছে গোটা ১০-১২টি বাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯। আহত ২। ওই ঘটনায় ৭২জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশের পাশাপাশি সিবিআইও ঘটনায় অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে। পুলিশের হাতে এখনও পর্যন্ত ২৬জনকে গ্রেফতার করেছে। গতকাল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে আরও ৪জন। বস্তুত বকটুইয়ের ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই নানান মহলে দাবি ওঠ ভাদু শেখের খুনের ঘটনার দায়িত্বও সিবিআইয়ের হাতে দেওয়া হোক। সেই মর্মে আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টেও। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের মতামত জানতে চেয়েছিল যে তাঁরা কী মনে করছে। বকটুই ও ভাদু শেখের খুনের ঘটনা তাঁরা একসঙ্গে করতে পারবে কী পারবে না। জানতে চাওয়া হয়েছিল রাজ্য সরকারের অভিমতও। তাতেই সিবিআই জানিয়েছিল তাঁরা ভাদু শেখের খুনের ঘটনার তদন্ত করতে প্রস্তুত। যদিও রাজ্য সরকার চেয়েছিল পুলিশ দিয়েই ঘটনার তদন্ত করাতে। কিন্তু এদিন কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতেই ঘটনার তদন্তভার তুলে দিল।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ