সব বুথে কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে? খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখার জন্য নোডাল অফিসার, আইজি, বিএসএফ-কে নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কি অনুপাতে ব্যবহার করলে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব?’ মঙ্গলবার এই প্রশ্ন তুলে বিষয়টি সম্পর্কে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখার জন্য নোডাল অফিসার, আইজি, বিএসএফ-কে নির্দেশ দিয়েছেন।

সরকারি কর্মীদের যৌথ মঞ্চের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে আবেদন জানানো হয়েছিল, পঞ্চায়েত ভোটে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে, নিরাপত্তার অভাব বোধ করবেন ভোটকর্মীরা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন বেঞ্চ প্রস্তাব দেয়, ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ সমান অনুপাতে মোতায়েন করতে হবে। যেহেতু নোডাল অফিসার হিসেবে বিএসএফের আইজি কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে রয়েছেন, তাই তাঁকে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, ভোটের কাজে মোতায়েন থাকবে রাজ্যের ৭০ হাজার বাহিনী ও কেন্দ্রের ৬৫ হাজার বাহিনী। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যদি প্রতি ভোট কেন্দ্রে দুই বাহিনীর দুই জন করে মোতায়েন থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

রথের দিন ফের ধাক্কা মমতার, তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড