২০১৩ সালের চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ হাইকোর্টের

২০১৩ সালে পঞ্চায়েত ভোট হয়েছিল পাঁচ দফায়। সে বারে ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৩ সালে পঞ্চায়েত ভোটে ব্যবহার হওয়া কেন্দ্রীয় বাহিনীর চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ২০২৩ সালের পঞ্চায়েত ভোট করাতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে বুধবার রাজ্য নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলেছে, ২৪ ঘন্টায় সব জেলার জন্য কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কমিশনকে। পাশাপাশি এদিন নির্বাচন কমিশনারকে ভর্ৎসনা করেছে আদালত। কড়া ভাষায় আদালত রাজ্য নির্বাচন কমিশনারকে ভর্ৎসনা করে বলেছে, নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন কমিশনার।

প্রসঙ্গত ২০১৩ সালে পঞ্চায়েত ভোট হয়েছিল পাঁচ দফায়। সে বারে ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। কিন্তু ২০২৩ সালে পঞ্চায়েত ভোট এক দফায় হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশন প্রথম থেকেই রাজ্য পুলিশে আস্থা রেখেছে। কিন্তু বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে রায় দেয়। এরপর মামলাটি শীর্ষ আদালতে গেলে সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষে রায় দেয়। এরপর রাজ্য নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেয়। প্রতি জেলায় এক কোম্পানি করে অর্থাৎ মোট ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন।

রথের দিন ফের ধাক্কা মমতার, তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড