রাজনৈতিক সভার অনুমতি নিতে হবে পুলিশ সুপার বা কমিশনারেটের কাছ থেকে

শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সভা করার জন্য এখন থেকে থানা নয় পুলিশ সুপার বা কমিশনারেটদের কাছে আবেদন করতে হবে রাজনৈতিক দলগুলিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক সভার জন্য এতদিন অনুমতি নিতে হত স্থানীয় থানা থেকে। এবার সেই ব্যবস্থায় বদলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সভা করার জন্য এখন থেকে থানা নয় পুলিশ সুপার বা কমিশনারেটদের কাছে আবেদন করতে হবে রাজনৈতিক দলগুলিকে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে আইএসএফ এবং সিপিএম সভা ও মিছিল করার জন্য অনুমতি চেয়েছিল থানার কাছে। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। শুধু তাই নয়, আদালতের পর্যবেক্ষণ সভা, মিছিল করতে চেয়ে একাধিক মামলা হয়েছে আদালতে। প্রায় সব ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে। তাই নির্দিষ্ট নিয়ম তৈরি করে এই সমস্যার সমাধান করা প্রয়োজন বলে মনে করেছে আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘আশা করছি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ না করে কোনও কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ।’ এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের আরও নির্দেশ, কোন দল কখন, কোন সময়ে মিটিং-মিছিলের আরজি করল, তা একটি রেজিস্ট্রারে নথিভুক্ত করে রাখতে হবে পুলিশ সুপারকে। আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখারও ব্যবস্থা করতে হবে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্য যাতে না করা হয় তা নিশ্চিত করতে হবে। মিছিল বা সভা নিয়ে কোনও অশান্তি যেন না হয় তা স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি শব্দ বিধির দিকেও নজর দিতে হবে।

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন