ময়নার বিজেপি নেতার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতার কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের ময়নায় নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয় কোন হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে তাও ঠিক করে দিয়েছে আদালত। কলকাতার কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত করবে কমান্ড হাসপাতাল। ময়নাতদন্তের সময় রাজ্যের তরফে ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। নিহত বিজেপি নেতার পরিবার চাইলে ময়নাতদন্তের সময় তাঁরাও উপস্থিত থাকতে পারবেন। কমান্ড হাসপাতালের করা ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে বিজয়কৃষ্ণ ভুঁইঞার পরিবারকে। পাশাপাশি রিপোর্ট দিতে হবে ময়না থানাকেও।

কলকাতা হাইকোর্ট এদিন আরও নির্দেশ দেয়, নিহত বিজেপি নেতার পরিবারকে চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি তমলুক থেকে রাজ্য পুলিশের নিরাপত্তায় নিহত বিজেপি নেতার দেহ কলকাতায় নিয়ে আসতে হবে। ময়নাতদন্তের পর আবার ফেরত নিয়ে যেতে হবে দেহ পুলিশি নিরাপত্তায়। আগামী সোমবারের মধ্যে আদালতে এই ঘটনার রিপোর্ট দিতে হবে রাজ্যকে।

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক