কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন সন্দীপ, কিন্তু আবেদন গৃহীত ৫১জন চিকিৎসকের

সন্দীপের আর্জিকে পাত্তাই দিল না কলকাতা হাইকোর্ট কিন্তু ৫১জন চিকিৎসকের আর্জি শুনে মামলা দায়ীর অনুমতি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর বিতর্কের(R G Kar Incident) আবহেই সন্দীপ ঘোষের(Sandip Ghosh) রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। তবে ওই মামলায় এখনই হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রেজিস্ট্রেশন বাতিলের বিরোধিতায় তাঁর আবেদনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন সন্দীপ। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানির আর্জি ফিরিয়ে দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, মামলাটি এখনই জরুরি ভিত্তিতে শুনতে হবে— এমন কোনও প্রয়োজনীয়তা নেই। আবার আর জি কর হাসপাতালেরই বহিষ্কৃত ৫১ জন জুনিয়র চিকিৎসক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই মর্মে যে, ‘থ্রেট কালচারে’র(Threat Culture) নামে নিজেদের অপছন্দের ইন্টার্ন-পিজিটিদের হাসপাতাল থেকে সরিয়ে দিতে তৎপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই আর্জি(51 Intern PGT Filed Case) শুনে এদিন বিচারপতি পার্থসারথী সেন মামলা দায়েরের অনুমতি দেন। আগামী ১৮ অক্টোবর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ৩০ মিনিট পরিষেবা বন্ধ থাকে দমদম থেকে মহাত্মা গান্ধি রোডের মধ্যে

আর জি করের আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হন সন্দীপ। পরে ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার করা হয় তাঁকে। যদিও সিবিআই জানিয়েছে ধর্ষণ ও খুনের মামলায় প্রত্যক্ষ যোগের অভিযোগ নেই সন্দীপের বিরুদ্ধে। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে ওই মামলায়। সন্দীপ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর রেজিস্ট্রেশন বাতিল করার দাবি উঠছিল চিকিৎসক মহলের অন্দরেই। গত ১৯ সেপ্টেম্বর জেলবন্দি চিকিৎসক সন্দীপের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই সময় তাঁদের  তরফে জানানো হয়েছিল, গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সে কারণে নথিভুক্ত চিকিৎসকদের তালিকা থেকে তাঁর নাম অপসারণ করা হয়েছে। সন্দীপ সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন। আর্জিও জানিয়েছিলেন মামলার দ্রুত শুনানির। কিন্তু তাঁকে এদিন ধাক্কা খেতে হয়েছে। তাঁর মামলার দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই বলেই এদিন জানিয়ে দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।

আরও পড়ুন, সিংটামে পুড়ে ছাই ১০০ বছরেরও বেশি পুরাতন কাঠের বাংলো  

এদিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বহিষ্কৃত ৫১ জন জুনিয়র চিকিৎসক। হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন জানান তাঁরা। বিচারপতি পার্থসারথী সেন মামলা দায়েরের অনুমতি দেন। সেই মতো মামলা দায়ের হয়। আগামী ১৮ অক্টোবর শুনানির সম্ভাবনা থাকছে। জুনিয়র চিকিৎসকদের দাবিদাওয়ার মধ্যেও রয়েছে ‘থ্রেট কালচার’ বন্ধের দাবি। এই অভিযোগ ওঠার পরই আর জি কর থেকে ৫১ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এই ৫১জনের প্রত্যেকে সন্দীপ ঘোষ ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যদিও বহিষ্কৃত চিকিৎসকদের অভিযোগ, আর জি কর মেডিকেল কলেজে ‘থ্রেট কালচারে’র নামে নিজেদের অপছন্দের ইন্টার্ন-পিজিটিদের হাসপাতাল থেকে সরিয়ে দিতে তৎপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশ। সাসপেন্ড হওয়া ডাক্তারি পড়ুয়াদের দাবি, তাঁরা নিজেরাই ‘হুমকি সংস্কৃতি’র শিকার। বাধ্য হয়ে এবার তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ৫১ জনের মধ্যে হাউস স্টাফ, জুনিয়র ডাক্তারেরাও রয়েছেন।

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ