২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহিদ সমাবেশ নিয়ে শুক্রবার একাধিক কঠোর শর্ত আরোপ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের পাশাপাশি সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য সরকারও।

জ্যোতি বসুর জমানায় ভোট লুট রুখতে সচিত্র পরিচয়পত্র চালু সহ একাধিক দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন ত‍ৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী তথা বর্তমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অভিযানে নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে ‘হিংস্র হায়েনার’ মতো ঝাঁপিয়ে পড়েছিল কলকাতা পুলিশ। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ যুব কংগ্রেস কর্মী। বাংলায় গণতন্ত্র ফেরাতে বুকের রক্ত ঢেলে দেওয়া কর্মীদের স্মরণ করতে প্রতি বছরই ২১ জুলাই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের শহিদ দিবসের সমাবেশের আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বেশ কয়েকজন।

ওই মামলার শুনানিতে বৃহস্পতিবারই ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়ার কথা জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুধু তাই নয়, শহিদ সমাবেশ নিয়ে খানিকটা তির্যক পর্যবেক্ষণ মন্তব্য করেছিলেন। এদিন  ২১ জুলাই তৃণমূলের কর্মসূচির দিনে শহরে যান নিয়ন্ত্রণের কথা বলে পুলিশকে একাধিক নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশ অনুযায়ী, ওই দিন সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল ৯টার মধ্যে মিছিল যেখানে থাকবে, সেখানেই রাশ টানতে হবে। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট যেন না হয়। কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না-হয়, তাও নিশ্চিত করতে বলেন কলকাতার পুলিশ কমিশনারকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ওই নির্দেশে খুশি নয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা মনে করছেন, ওই নির্দেশ সুষ্ঠভাবে সভা করার পরিপন্থী। কেননা, দূর-দূরান্ত থেকে যারা আসবেন তাদের সবার পক্ষে সকাল ছযটা থেকে সাতটার মধ্যে শিয়ালদা-হাওড়া পৌঁছনো সম্ভব নয়। আবার ১১টার পর মিছিল শুরু করলে সভা শেষ করতে পাঁচটা হয়ে যাবে। অনেকের পক্ষে বাড়ি ফেরা সম্ভব নয়। অতীতে বিজেপির বিভিন্ন সভা বা মিছিলের ক্ষেত্রে বিচারপতিও তীর্থঙ্কর ঘোষ যে নির্দেশ দিয়েছিলেন তাও তুলে ধরা হবে ডিভিশন বেঞ্চের সামনে।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার