চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি’র শিক্ষক নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি’র নবম ও দশম শ্রেনীর শিক্ষক নিয়োগ ঘিরেও দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলাই শুনানির জন্য উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Justice Abhijeet Gangopadhay) সিঙ্গেল বেঞ্চে। বৃহস্পতিবার ওই মামলায় সিঙ্গেল বেঞ্চ(Single Bench) নির্দেশ দিল, নবম ও দশম শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখবে সিবিআই(CBI)। তাঁরা চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসি’র(SSC) উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নতুন করে এফআইআর দায়ের করে মামলার তদন্ত শুরু করবে সিবিআই। শুক্রবারই তাঁরা এই মামলার রিপোর্ট জমা দেবে আদালতে। কার্যত এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এদিনের নির্দেশেই স্পষ্ট যে তিনি এই ঘটনার তদন্তে সিবিআই-কে পূর্ণ স্বাধীনতা দিতে চাইছেন। তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন, এই মামলার তদন্তে নেমে সিবিআই কাউকে যেন রেয়াত না করে।

স্কুল সার্ভিস কমিশনের অধীনে যে সব পদে নিয়োগ করা হয় তার মধ্যে কিছু পদের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্য সরকার ২০১৯ সালের ১ নভেম্বর ৫ সদস্যের এক উপদেষ্টা কমিটি গড়ে দিয়েছিল। তাতে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা, সুকান্ত আচার্য, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও তাপস পাঁজা। এদের মধ্যে শান্তিপ্রসাদবাবু মুখ্য উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। যে সময়ে এই কমিটি তৈরি হয় তখন সুকান্ত আচার্য ছিলেন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব। প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি, অলোককুমার সরকার ছিলেন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর এবং তাপস পাঁজা ছিলেন শিক্ষা দফতরের আইনি অফিসার। এই ৫জনের ভূমিকাই এখন এসএসসি’র একাধিক দুর্নীতি সংক্রান্ত মামলায় আতসকাঁচের নীচে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে একাধিকবার মন্তব্য করেছেন যে এসএসসি’র যাবতীয় দুর্নীতির মাস্টারমাইন্ড শান্তিপ্রসাদ সিনহা। এমনকি তিনি একাধিকবার শান্তিপ্রসাদকে জেরা করার অনুমতিও দিয়েছিলেন সিবিআই আধিকারিকদের। এমনকি প্রয়োজনে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েও জেরা করতে পারবে সিবিআই, এমন নির্দেশও দেন। যদিও পরে তা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিত করে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ