কমিশনের নির্দেশে মুছতে হচ্ছে দেওয়াল লিখন

কমিশনের নির্দেশের জেরে এখন বিরোশী শিবিরের অনেক প্রার্থীকেই নিজেদের গ্যাঁটের টাকা খরচ করে দেওয়াল লিখন মুছে ফেলতে হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রচার এখন জোর কদমে চালিয়ে যাচ্ছে শাসক থেকে বিরোধীরা। এই অবস্থায়, নেমে এল রাজ্য নির্বাচন কমিশনের(West Bengal State Election Commission) এক কড়া নির্দেশ। সেই নির্দেশ দেওয়া হয়েছে দেওয়াল লিখন(Wall Campaigning) নিয়ে। আর সেই নির্দেশের জেরে এখন সব থেকে বেশি বিপাকে পড়ে গিয়েছেন বিরোধী শিবিরের প্রার্থীরা(Candidates)। কেননা তাঁদের প্রার্থীদের বিরুদ্ধেই সব থেকে বেশি অভিযোগ উঠেছে জোর করে দেওয়াল দখল করে প্রচার চালানোর। সেই সব অভিযোগের জেরেই এবার দেওয়াল লিখন নিয়ে নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন। দেওয়াল দখলের লড়াই নিয়ে গ্রাম বাংলায় রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে কমিশন এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, দেওয়াল লেখা নিয়ে কোনও জবরদস্তি চলবে না। সরকারি সম্পত্তির দেওয়ালে কোনও রকম ভোটের প্রচার চলবে না। লাগানো যাবে না হোর্ডিং, পোস্টার, ব্যানারও। বেসরকারি বাড়ি বা সম্পত্তির দেওয়াল ব্যবহার করতে হলে মালিকের লিখিত অনুমতি নিতে হবে।

আরও পড়ুন ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম’র জন্য ৭০ হাজার আবেদন

বিরোধীদের সমস্যা কোথায়? সমস্যা বাড়ির মালিকের বিনা অনুমতিতে দেওয়ালে প্রচার কাজ করায়। কমিশনের নির্দেশ মেনে এখন তাঁদের সেই সব দেওয়াল লিখনের প্রচার মুছতে হচ্ছে নিজেদের গ্যাঁটের টাকা খরচ করে। কেননা কমিশন তাঁদের নির্দেশিকায় জানিয়েছে, দেওয়াল লিখন মুছতে খরচ আদায় করা হবে প্রার্থী ও রাজনৈতিক দলের কাছ থেকেই। জেলা নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, বেসরকারি সম্পত্তির দেওয়ালে রাজনৈতিক দল বা ভোটের প্রচার দেখলেই সংশ্লিষ্ট প্রার্থী ও রাজনৈতিক দলের কাছে জানতে চাইতে হবে, অনুমতি নেওয়া হয়েছে কিনা। যদি থাকে, তা দেখাতে হবে। যদি কেউ অনুমতি না দেখাতে পারেন তবে সেই রাজনৈতিক দল ও প্রার্থীকে নোটিস দিয়ে দেওয়াল লিখন মুছে দিতে, পোস্টার-ব্যানার খুলে দিতে বলতে হবে। যদি নির্দেশ কেউ না-মানেন তবে প্রশাসনের তরফেই লিখন মোছা, ফ্লেক্স-ব্যানার খোলার ব্যবস্থা করতে হবে। এর জন্যে যা খরচ হবে, তা সংশ্লিষ্ট প্রার্থী ও রাজনৈতিক দলের কাছ থেকেই আদায় করতে হবে। কমিশনের এই সিদ্ধান্তের কথা নির্বাচনের কাজে যুক্ত সব আধিকারিককে জানিয়ে দিতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের।

আরও পড়ুন মমতার প্রকল্পেই আস্থা বাংলার মহিলাদের, মাথা ব্যাথা বিরোধীদের

আর কমিশনের এই নির্দেশেই এখন বিপাকে পড়েছেন বিরোধী দলগুলির প্রার্থীদের। কেননা শাসক দলের দেওয়াল লিখনের আর্জি কার্যত কেউই প্রত্যাখান করেনি। কিন্তু বিরোধীদের তা৬রা জমি দিতে চাইছেন না। মানে বাড়ির দেওয়ালে বা পাঁচিলে, দোকান বা কারখানার দেওয়াল বা পাঁচিলে বিরোধী প্রার্থীদের কার্যত জোর করেই দেওয়াল লিখন করতে হচ্ছে। কিন্তু এখন কমিশনের নির্দেশে সেই সব দেওয়াল লিখনও তাঁদের এখন মুছে ফেলতে হচ্ছে। কেননা কমিশন সেই সব মুছতে যে টাকা হাঁকবে সেই টাকা দেওয়ার থেকে নিজেদের গ্যাঁটের খরচে নিজেদেরই প্রচারের সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছে ফেলার খরচ অনেক কম পড়ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের