উধাও হওয়া শুয়োর খুঁজে পেতে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীরা

আইনজীবী ও বিচারকদের স্নেহ ও নজরদারিতে তিল তিল করে বেড়ে উঠেছিল একটি শুয়োরের বাচ্চা। কল্যাণী আদালত চত্বর থেকে আচমকা একদিন সে নিখোঁজ হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনজীবী ও বিচারকদের স্নেহ ও নজরদারিতে তিল তিল করে বেড়ে উঠেছিল একটি শুয়োরের বাচ্চা। কল্যাণী আদালত চত্বর থেকে আচমকা একদিন সে নিখোঁজ হয়ে যায়। আর তার পর থেকেই তার খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা। এবার ওই নিখোঁজ শুয়োরকে খুঁজে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বেশ কয়েকজন আইনজীবী।

জানা গিয়েছে, কল্যাণী আদালত চত্বর থেকে নিখোঁজ হয়ে যায় শুয়োরটি। উধাও হয়ে যাওয়া ওই শুয়োরের নাম ঘনা। তার উধাও হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কল্যাণী আদালতে দায়ের হয় মামলা। এর পর আদালত নির্দেশ দেয়, যেভাবেই হোক ঘনাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু বিচারকের নির্দেশের পরও খুঁজে আনা হয়নি ঘনাকে। এমনকি যারা তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল তাদেরকেও গ্রেফতার করা হয়নি। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে এবার মামলা হল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হবে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।

সূত্রের খবর, গত ২৫ মার্চ ভোর সাড়ে ৫টা নাগাদ একটি সাদা গাড়ি ঢোকে কল্যাণী আদালত চত্বরে। সেই গাড়ি থেকে নেমে আসে ৪ জন। সেই ব্যক্তিরা ঘনাকে নিয়ে উধাও হয়ে যায় আদালত চত্বরে। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বিষয়টি নিয়ে কল্যাণী থানায় অভিযোগ করেছিলেন আইনজীবী অনুমিতা ভদ্র। বিষয়টি নিয়ে কল্যাণী এসিজেএম আদালতে মামলাও হয়। বিচারক নির্দেশ দেন যেভাবেই হোক ঘনাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু পুলিশ কোনও সুরাহা না করতে পারায় আবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবীরা।

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ তৈরির কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি