কলকাতা হাইকোর্টে বকটুই নিয়ে দায়ের মামলা! শুনানি আজই

বকটুই গ্রামে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে দায়ের হল স্বতঃপ্রণোদিত মামলা। এদিন দুপুর ২টোর সময়েই এই মামলার শুনানি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঙ্গিত মিলেছিল মঙ্গলবারই। বুধ সকালে সেটাই বাস্তব হল। বীরভূম(Birbhum) জেলার রামপুরহাট(Rampurhat) থানার বকটুই(Boktui) গ্রামে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হল স্বতঃপ্রণোদিত মামলা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নিজে এই মামলা এদিন দায়ের করেছেন। সেই বিষয়টি তিনি বুধবার সকালে হাইকোর্ট খোলার পরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সরকারি কৌঁসুলিকে এজলাসে ডেকে জানিয়ে দেন। এদিন দুপুর ২টোর সময়েই এই মামলার শুনানি হবে বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, তিনি গোটা ঘটনাটি সম্পর্কে অবহিত। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ও জঘন্য অপরাধ। অবিলম্বে এই ঘটনার তদন্ত করা উচিত। ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।

এদিকে এদিনই বকটুই গ্রামে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(Muhammad Selim)। তিনি সেখানে মূল এলাকা পরিদর্শন করার পাশাপাশি কথা বলেন কয়েকজন গ্রামবাসীর সঙ্গেও। তাঁর উপস্থিতিতে বামেরা সেখানে মিছিলও বার করেন। তবে সেই মিছিলের পরেই বকটুয়ে পৌঁছান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু(Biman Basu) ও অনান্য বাম নেতারা। কিন্তু তখন আর তাঁদের গ্রামে ঢুকতে দেয়নি পুলিশ। কারণ হিসাবে পুলিশের তরফ থেকে জানানো হয় ফরেন্সিক টিম মূল ঘটনাস্থলে রয়েছে। তাঁরা নমুনা সংগ্রহ করছে। তাই কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বকটুই গ্রামের অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে। ওই সব ধারার মধ্যে রয়েছে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ৩২৫, ৩২৬, ৪৩৫ ও ৪৩৬ নম্বর ধারা যা খুন ও অগ্নিসংযোগের ক্ষেত্রে দেওয়া হয়।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা