কল্যাণময়ের বাড়িতে সিবিআই গোয়েন্দারা, নিয়ে গেলেন পর্ষদের অফিসে

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁকে সঙ্গে নিয়ে পর্ষদের অফিস ডিরোজিও ভবনে গেলেন সিবিআই গোয়েন্দারা। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

এসএসসি নিয়োগ দূর্নীতি মামলার তদন্তে নেমে দফায় দফায় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। বৃহস্পতিবারও সকাল সাড়ে ৯টা নাগাদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিস ডিরোজিও ভবনে তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা। সেখানে তল্লাশি চালাতে গিয়ে এদিন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেন গোয়েন্দারা। তাঁকে পর্ষফদ অফিসে ডেকে পাঠিয়ে নোটিশও পাঠানো হয়। এমনকি সিবিআই গোয়েন্দারা ফোন করেন পর্ষদ সভাপতিকে। কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় সিবিআই এর সেইডাকে সাড়া দিয়ে আসেননি পর্ষদের অফিসে। আর সেই কারণে তাঁকে বাড়ি থেকে ডেকে আনতে সটান হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময়বাবুকে জিজ্ঞাসাবাদ করার জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ তাঁর বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। এর পর বাড়ি থেকে পর্ষদ সভাপতিকে সঙ্গে নিয়ে পর্ষদের অফিস ডিরোজিও ভবনে যান সিবিআই গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদের অফিসে বসিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে সামনে রেখে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে তল্লাশি চালাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অন্যান্যদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখার পাশাপাশি কী ভাবে গোটা দুর্নীতি হয়েছে, কোন পথে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, বেআইনিভাবে নিয়োগের পিছনে কাদের নির্দেশ ছিল,সমস্ত বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা।

উল্লেখ্য এদিন এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি