এসএসসি মামলাকারী ববিতাকে তলব সিবিআইয়ের

তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ নিয়ে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি (SSC) মামলাকারী ববিতা সরকারকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই (CBI)। তাঁকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ নিয়ে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। উল্লেখ্য, এসএলএসটি (SLST) নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা করেছিলেন ববিতা। তদন্তে প্রকাশ্যে আসে অঙ্কিতা অধিকারীর নাম। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আগেই। সেই সঙ্গে আদালতের নির্দেশ ছিল, যতদিন চাকরি করেছেন, সেই ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার।

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করা হলেও এই মামলায় তলব করা হয়েছে মামলাকারীকেই। তাঁকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তথ্যপ্রমাণ যা আছে, তা নিয়ে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা। সেই সঙ্গে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছিলেন। সেই টাকা ১ বা ২ মাসের নয় টানা ৪১ মাসের। নেহাত কম নয় সেই টাকার পরিমাণ। গত ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। মানে টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা। সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ২ টি কিস্তিতে। রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেওয়া অঙ্কিতার প্রতি বিচারকের নির্দেশ আগামী ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় কিস্তি মিটিয়ে দিতে হবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারকের নির্দেশ, আর স্কুল চত্বরে ঢুকতে পারবেন না, তিনি বা তাঁর প্রতিনিধি। নিজেকে সহকারী শিক্ষিকা হিসেবেও পরিচয় দিতে পারবেন না তিনি।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও