আরজি কর মামলা: সিবিআই’র চতুর্থ স্টেটাস রিপোর্টে কী রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর জি করে ধর্ষণ ও হত‍্যা মামলার চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার শিয়ালদহ আদালতে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন রিপোর্ট দেওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছে অভায় পরিবার।

নির্যাতিতার পরিবার জানিয়েছে, আগের যে ৩টি রিপোর্ট দেওয়া হয়েছিল, সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে রিপোর্ট বানানো হয়েছে। সিবিআই-র বিরুদ্ধ বিক্রি হয়ে যাওয়ার অভিযোগো তুলেছেন তাঁরা। নির্যাতিতার আইনজীবীরাো এদিন আদালতে নতুন রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। আগের রিপোর্টের থেকেই নতুন রিপোর্ট বানানো হয়েছে। তবে নতুন দুটি বিষয় ঢোকানো হয়েছে। বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং পিএমওর দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিভিন্ন অভিযোগ গিয়েছে। এগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। একটি মোবাইল কোম্পানির কাছে সমস্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

সিবিআই-র বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। তাঁরা জানাচ্ছেন, শুধু পয়েন্ট করে জানানো হচ্ছে। বিস্তারিত তথ্য তাঁরা জানতে পারছেন না। অভয়ার পরিবারের অভিযোগ টাকার বিনিময়ে কাজ করা হচ্ছে। তাঁরা আরও প্রশ্ন তুলেছেন, নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন যাঁরা হাজির ছিল, অর্থাৎ যে চারজনের প্রসঙ্গ উঠেছিল, তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সিবিআই-র বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার পরিবারের।

আদালতের পক্ষ থেকে সিবিআইকে বলা হয়েছে, যাদের যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেগুলো জমা দিতে হবে। আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে বার বার প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। ওইদিনই পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের