তল্লাশির পর বিধায়ক তাপস সাহাকে সিবিআই তলব

গত শুক্রবার বিধায়ক তাপস সাহার তেহট্টের বাড়িতে হানা দিয়ে সিবিআই আধিকারিকরা প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আধিকারিকরা গত শুক্রবার বিধায়ক তাপস সাহার তেহট্টের বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছে। সেই তল্লাশির পর এবার তাঁকে ডেকে পাঠানো হল সিবিআই এর দফতরে। সূত্রের খবর, আগামী বুধবার সিবিআই অফিস নিজাম প্যালেসে তাপস সাহাকে তলব করা হয়েছে।

সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সোমবার তাঁকে এই মর্মে নোটিস পাঠানো হয়েছে৷ শুধু সিবিআই তলব নয়, সূত্রের খবর, তাপসের উপর এবার নজর পড়েছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টিরেটেরও। সিবিআইয়ের এফআইআরের সূত্র ধরেই বিধায়কের বিরুদ্ধে মামলা করতে পারে ইডি৷

উল্লেখ্য গত শুক্রবার বিধায়ক তাপস সাহার তেহট্টের বাড়িতে হানা দিয়ে সিবিআই আধিকারিকরা প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান। বিধায়কের মোবাইল এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়৷ বেঙ্গালুরুতে তাপস সাহার ছেলের ফ্ল্যাটেও হানা দিয়েছে সিবিআই৷ তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল এবং ঘনিষ্ঠ এক নেত্রীর বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা৷ যদিও তৃণমূল বিধায়কের দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কোনও টাকা নেননি বলে দাবি করেছেন।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু