সরকারি তথ্য আবারও ধরা পড়ল মোদি সরকারের ভাঁওতাবাজি

বাংলার ১ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার পরিবার নাকি মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়। তথ্য কেন্দ্রের। অথচ এই প্রকল্প চালুই হয়নি মমতার বাংলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির(Narendra Modi) স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত(Ayushman Bharat)। দেশে-বিদেশে প্রধানমন্ত্রী প্রচার করেন, কীভাবে তাঁর সরকার এই প্রকল্পের মাধ্যমে ভারতবাসীকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা করে দিয়েছেন। কিন্তু ১৪০ কোটি ভারতবাসীর মধ্যে ঠিক কতজন এর সুবিধা পেয়েছেন? মাত্র ৫৫ কোটি। সংখ্যাটা দেশের মোট জনসংখ্যার অর্ধেকও নয়। এই তথ্য খোদ কেন্দ্র সরকারই জানিয়েছে দেশের সংসদে। অথচ এরপরও সরকারি এই স্বাস্থ্যবিমা দিয়েই বাজিমাত করতে চাইছে তারা। আর এর জন্য মোদি সরকার আশ্রয় নিয়েছে শব্দ ও সংখ্যার মারপ্যাঁচের। তামিলনাড়ুর ডিএমকে সাংসদ রমেশের প্রশ্নের উত্তরে কোটি কোটি ‘সম্ভাবনাময়’ নাগরিকের পরিসংখ্যানকে কেন্দ্র বেমালুম জুড়ে দিয়েছে সুবিধাপ্রাপকদের তালিকায়। উল্লেখযোগ্যভাবে এই অংশে সরকার উল্লেখ করেছে পশ্চিমবঙ্গকেও(West Bengal)। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্য আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্তই নয়।

আরও পড়ুন বাংলার Delivery Boy-দের জন্য নয়া প্রকল্প আনছেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’র সঙ্গে ১২ কোটি পরিবার যুক্ত। তার মধ্যে গ্রামীণ পরিবার ৮ কোটি ১৯ লক্ষ। অথচ ডিএমকে সাংসদের প্রশ্ন ছিল, দেশের মাত্র ১৪.১ শতাংশ গ্রামীণ পরিবার কি এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত? সেই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি দেয়নি কেন্দ্র। উল্টে একটি রাজ্যওয়াড়ি হিসেব খাড়া করেছে মন্ত্রক। তাতেই উল্লেখ করা হয়েছে বাংলার ১ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার পরিবারের তথ্য। অথচ বাংলাতে এই প্রকল্পের সঙ্গে রাজ্য সরকার যুক্ত না হওয়ায় এখানে সেই প্রকল্প চালুই হয়নি। বরঞ্চ বাংলার মাটিতে যা চালু আছে তা হল স্বাস্থ্যসাথী(Swastha Sathi) প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৭ কোটি মানুষের বিনামূল্যে চিকিৎসা হয়। অথচ কেন্দ্রের দাবি অনুযায়ী বাংলার ১ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার পরিবার নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে নাকি যুক্ত। অর্থাৎ সরকারি তথ্যেই ভাঁওতাবাজি।

আরও পড়ুন দিঘায় ঝাউবন ধ্বংস করে হোটেল, পদক্ষেপ জাতীয় পরিবেশ আদালতের

কেন্দ্রের দেওয়া তথ্য বলছে দেশের মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়ার নিরিখে বাংলাই নাকি দ্বিতীয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যই এই পরিসংখ্যানের নিরিখে নাকি দ্বিতীয় স্থানে রয়েছে। আবার মজার কথা সেই তালিকার নীচে ছোট করে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দিল্লি এই প্রকল্পের সঙ্গে যুক্ত নয়। তাহলে কেন তাদের তথ্য এই পরিসংখ্যানে উল্লেখ করা হল? শুধুমাত্র মোট সুবিধাপ্রাপকের সংখ্যা বাড়িয়ে দেখানোর জন্য? এই তিন রাজ্যকে বাদ দিলে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত পরিবারের সংখ্যা কিন্তু নেমে যায় ১০ কোটি ১ লক্ষ ২৮ হাজার ১৬৯’এ। অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার মাত্র ৭ শতাংশের খানিক বেশি। অথচ এই প্রচার যে মারাত্মক ভুল, তা কেন্দ্রীয় সরকার বিলক্ষণ জানে। তাই সংসদে লিখিত জবাবে ‘সত্য’ রক্ষার তাগিদে সুবিধাপ্রাপকের তালিকায় ফুটনোট দিতে হচ্ছে। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়