‘রাজ্য সরকারকে উত্যক্ত করার পুরস্কার পেয়েছেন ধনকর’, কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপালের দায়িত্ব পালন করা জগদীপ ধনকড়কে এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি। এবার সেই ইস্যুতে আক্রমণ শানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। 

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘রাজ্য সরকারকে উত্যক্ত করার পুরস্কার পেয়েছেন জগদীপ ধনকর’। বাংলার রাজ্যপালের দায়িত্ব পালন করা জগদীপ ধনকরকে এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি। এবার সেই ইস্যুতে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের এই মন্ত্রী এদিন আরও বলেন, জগদীপ ধনকর ‘বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।’ 

শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা করেছেন। এরপর থেকে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে জোর তরজা। রাজ্যের বিদায়ী রাজ্যপাল জগদীপ ধনকরের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘উনি একটা প্রাইজ পেয়েছেন। এতদিন ধরে আমাদের রাজ্যের সরকারকে গালাগাল দিয়েছেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতি অনেক স্যুইট ট্যুইট করেছেন। তারই একটা প্রতিদান হিসেবে, একটা প্রাইজ হিসেবে এবারে তাঁকে উপরাষ্ট্রপতি পদে মনোনীত করেছে।’ চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, ‘আমরা তো বারবার বলছিলাম যে উনি বিজেপি মুখপাত্র হিসেবে কাজ করছেন। সেটা আবার প্রমাণিত হল। মুখপাত্র হিসেবে ভাল কাজ করেছে তাই তাঁর এই প্রাইজ হয়েছে।’ এদিন বাংলার বিদায়ী রাজ্যপালের প্রতি আক্রমণ শাণানোর পাশাপাশি তাঁর সুস্থতা কামনা করেছেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন।’ 

উল্লেখ্য শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেন জগদীপ ধনকর। সেই সাক্ষাতের পরেই ধনকরকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। প্রসঙ্গত  আগামী ৬ অগস্ট দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের