মুখে না বলে টাকা নয় ছয়ের কাগজ দেখান, কেন্দ্র ও বিজেপিকে তোপ চন্দ্রিমার

'একমাত্র বাংলাতেই স্বাস্থ্যসাথী, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আছে'।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, কুৎসা, অপপ্রচার সহ একাধিক অভিযোগ তুলে ধর্নায় বসেছে মহিলা তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বুধবার গান্ধি মূর্তির পাদদেশ থেকে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে নিশানা করেন তিনি।

আজ সকাল ১০টা থেকে বসেছে ধর্না। দাবি, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে মিটিয়ে দিক কেন্দ্র। ৩২ ঘণ্টার এই অবস্থানে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ছাড়াও উপস্থিত মন্ত্রী শশী পাঁজা, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম।

রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই নিয়ে বিজেপির অভিযোগ, টাকা নয় ছয় হয়েছে। এই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, মুখে বললে হবে না। কাগজ দেখাতে হবে। ‘উন্নয়ন’ প্রসঙ্গে তিনি বলেন, একমাত্র বাংলাতেই স্বাস্থ্যসাথী, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আছে। এদিন বিজেপির অবরোধ নিয়েও সরব হন মন্ত্রী। বলেন, ‘এই মস্তানির জবাব মানুষ ভোটে দেবে’। 

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে দু’দিনের ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একই দাবিতে ধর্নায় বসল দলের মহিলা সংগঠন। ধর্না শুরু হয়েছে ৩ মে সকাল ১০টা থেকে। চলবে ৪ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি