দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরিহারা শিক্ষকদের গরমে না বসে স্কুলে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, গোয়ালতোড় : তিনি মেদিনীপুরে রয়েছেন, কলকাতায় থাকলে সব সমস্যা সেকেন্ডের মধ্যে মিটিয়ে দিতেন। এসএসসি ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভ নিয়ে এমনই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, খুব গরম পড়েছে। কেন গরমের মধ্যে বসে রয়েছেন? স্কুলে গিয়ে ক্লাস নিন শিক্ষকরা। সরকার তাঁদের বেতন দেবে। পাশাপাশি তিনি আরও বলেছেন, তাঁদের অনেকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাঁরা বেতন দেবে না।

মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতেন। রাত পর্যন্ত তাঁদের নিয়ে কথা বলেছেন। ঠিক মত বেতন পাচ্ছেন কি না সেটা দেখা দরকার। বাকিটা তাঁর ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন।

পাশাপাশি নাম না করে কয়েকজনকে কটাক্ষও করেছেন তিনি। বলেছেন, বাংলায় কয়েকটা লোক আছে। তাঁরা শিক্ষকদের চাকরি খায়। তাঁর নিশানায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য তা বলার অপেক্ষা রাখে না।

সোমবার হাজার হাজার চাকরিহারারা জড়ো হয়েছিলেন সল্টলেকের এসএসসি ভবনের সামনে। সময় যত এগিয়েছে, চাকরিহারাদের উপস্থিতির সংখ্যা তত বেড়েছে। সকাল থেকেই এসএসসি ভবনকে ঘিরে দুর্গ তৈরি করে বিধাননগর কমিশনারেট। কিন্তু সন্ধ্যেয় চাকরহারারা ধৈর্যহারা হয়ে উঠলেন। কার্যত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। পুলিশের সামনে কেউ হাততালি দিয়ে, কেউ ক্ষোভ উগড়ে দিয়ে কেউ বা স্লোগানের মাধ্যেমে হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ করতে শুরু করেন। সূর্যের তাপ যত বেড়েছে, আন্দোলনের ঝাঁঝও তত বৃদ্ধি পেয়েছে।

মেদিনীপুরে থাকলেও সমস্ত দিকের ওপরেই খোঁজ খবর রেখেছেন মুখ্যমন্ত্রী।তাই মেদিনীপুরের প্রশাসনিক মঞ্চ থেকেই তিনি বলেছেন, সোমবার থেকে এখনও পর্যন্ত অন্তত ১০ বার কথা বলেছেন। কেউ কেউ অনড় রয়েছেন যে, ‘যোগ্য’ এবং ‘অযোগ্যদের’ তালিকা প্রকাশ করতে হবে। কে যোগ্য আর কে অযোগ্য তা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। নিজের চাকরি আছে কিনা সেটা দেখুন।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ