শান্তিপূর্ণভাবে রাম নবমী পালনের আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ৬ এপ্রিল সাড়া দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী উৎসব। শ্রী রামচন্দ্রের জন্মতিথিকে বিভিন্নভাবে পালন করছেন তার ভক্তকূল। পবিত্রর এঋ দিনে এক্স হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, “রাম নবমীর শুভ উপলক্ষে সকলকে শুভেচ্ছা। আমি সকলের কাছে শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির মূল্যবোধ বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। শান্তিপূর্ণভাবে রাম নবমী উদযাপন হোক।”

রাজ্য জুড়ে রামনবমীতে ছোট বড় মিলিয়ে ৫৯টি মিছিল বেরোনোর কথা। মিছিল পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে ২৯ জন আইপিএস আধিকারিককে। ড্রোন দিয়ে চালানো হবে নজরদারি। মিছিলের সামনে ও পিছনে থাকবে পুলিশের কনভয়। ইতিমধ্যেই পাইকপাড়া থেকে বেরিয়ে বরানগর দমদম এলাকা দিয়ে ঘুরছে রামনবমীর মিছিল। কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে মালদার ইংরেজবাজার শহরকে। রামনবমীতে মিছিলের উপর হামলা হতে পারে এমনই উদ্বেগ প্রকাশ করেছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা চৌধুরী। তাই এই তৎপরতা।

 

অন্যদিকে রামনবমী উপলক্ষে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দির বিশেষভাবে সজ্জিত হয়েছে। মন্দিরের প্রধান ফটক ও গর্ভগৃহে ভগবান রামের সিংহাসনকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। মূল উৎসব রাম মন্দিরে শুরু হবে দুপুর ১২ টায়। ওই সময় রামলালার সূর্যতিলক করা হবে। মন্দিরে বিশেষ প্রার্থনা ও পূজা অনুষ্ঠিত হবে। যারা অযোধ্যায় উপস্থিত হতে পারবেন না, তারা প্রসার ভারতীর সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই উৎসব উপভোগ করতে পারবেন।​  প্রসঙ্গত, ২০২৫ সালে ৬ এপ্রিল রামনবমী পালিত হচ্ছে। পূজার শুভ মুহূর্ত বেলা ১১:০৮ থেকে দুপুর ১:৩৯ পর্যন্ত নির্ধারিত হয়েছে। ​

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা