বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে হামলা, ধিক্কার জানিয়ে পোস্ট মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী নিগ্রহে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিন্দা জানিয়েছেন তিনি। বাংলাভাষী মানুষের উপর নির্মম অত্যাচার ও নিগ্রহের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি।

এক্সপোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”প্রতিটি বিজেপি – শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি, সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। মানুষের জীবনের বিনিময়ে কোন মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেইসব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল।

অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি- শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে ২৪ শে ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে। বিজেপি – শাসিত রাজ্যগুলির এই সমস্ত ঘটনায় নিগ্রহকারীদের প্রতি আমাদের নিন্দা ও নিগৃহীতদের জন্য আমাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি রইল।

বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যে সুতি থানায় জিরো এফ আই আর রুজু করেছে এবং ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার রাজ্যের পুলিশ টিম ওড়িশা গিয়েছে তদন্তের জন্য।”

 

আগেও ভিন রাজ্যে গিয়ে বাংলাতে কথা বলার জন্য হেনস্থার শিকার হতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। তখনও প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। এবার ফের আরও একবার নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই অসহায় পরিবারগুলোর পাশে থাকার বার্তাও দিয়েছেন।

 

 

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের