সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মমতা, তুঙ্গে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুক্রবার বিকেলে তিনি কলকাতায় আসতে চলেছেন। সূত্রের খবর, মহানগরে আসার পরেই প্রধান বিচারপতির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। শনিবার বাইপাসের ধারে এক হোটেলে দুজনের বৈঠক হওয়া কথা আছে।

আচমকাই কেন প্রধান বিচারপতি কলকাতায় আসছেন? শুক্রবার হাইকোর্ট ‘বার লাইব্রেরি ক্লাবে’র ২০০ বছর পূর্তি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে ডি ওয়াই চন্দ্রচূড় আসছেন কলকাতায়। প্রধানবিচারপতি ছাড়াও ‘বার লাইব্রেরি ক্লাবে; বর্ষপূর্তিতে থাকবেন  বিচারপতি গভৈ, বিচারপতি দীপঙ্কর দত্ত। সন্ধে ৬:৩০ করবেন টাউন হলে হবে এই  অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির।

জানা গিয়েছে, শুক্রবারের পর শনিবারও একটি অনুষ্ঠানে যোগ দেবেন চন্দ্রচূড়। আর সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দুজনের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে , তা এখন জানা যায়নি। বলা বাহুল্য, বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলা শুনানি। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ  দিয়েছেন প্রধান বিচারপতি। এই আবহে মমতার সঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড়ের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের