আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাশে আছি’, কন্যাশ্রী দিবসের ১১ বছর পূর্তিতে বিশেষ বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। বুধবার এই উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে  বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারআগেই এদিন সকালে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী  প্রথমে একটি চার লাইনে  কবিতা  দিয়ে শুরু করেন । এরপরেই UNESCO তে সেরার শিরোপা পাওয়া নিয়ে মমতা লেখেন, ‘২০১৩ সালে আমরাই এটা চালু করেছিলাম। UNESCO তে সেরার শিরোপা পেয়ে সেই কন্যাশ্রী আজ বিশ্বজয়ী। গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী! এই শুভদিনে আমার কন্যাশ্রীদের বলবো, তোমরা এগিয়ে যাও। নিজের নিজের স্বপ্ন পূরণ করো। তোমাদের যে কোনো দরকারে আমি তোমাদের পাশে আছি।‘

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ২০১৩ সালের ৮ মার্চ চালু করেন কন্যাশ্রী প্রকল্প। সেই বছরের ১৪ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয় কন্যাশ্রী দিবস উদযাপনের পালা। পুরো ১০ বছর কাটিয়ে এদিন ১১ বছরে পা দিল কন্যাশ্রী।   রাজ্যে এখন পর্যন্ত এই প্রকল্পে সুবিধাপ্রাপকের সংখ্যা ৮৭ লক্ষেরও বেশি। যদিও মুখ্যমন্ত্রী চান এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে দিতে। প্রসঙ্গত, এদিনের  কন্যাশ্রী দিবসের মূল অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের রূপায়ণের ক্ষেত্রে বেস্ট পারফরমিং জেলা হিসেবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাকে সম্মাণিত করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ