চিন্তা বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, আজ জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব

প্রথমটি রবিবার ওড়িশা উপকূলে এবং দ্বিতীয় বাংলার উপকূলে ঝরে পড়বে। এমনীতেই লাগাতার বৃষ্টির জেরে এখনও ভাসছে দক্ষিণবঙ্গ,

Share:

নিজস্ব প্রতিনিধি: পর পর দু’টি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ক্রমশ নিম্নচাপে পরিণত হবে সেগুলি। প্রথমটি রবিবার ওড়িশা উপকূলে এবং দ্বিতীয় বাংলার উপকূলে ঝরে পড়বে। এমনীতেই লাগাতার বৃষ্টির জেরে এখনও ভাসছে দক্ষিণবঙ্গ, তার ওপর জোড়া ঘূর্ণাবর্তে জেরে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েইছে। এই পরিস্থিতিতে আজ, শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাশাসকদের নিয়ে বিকেল চারটে নাগাদ মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে থাকবেন কলকাতার পুর-কমিশনারও।

বর্ষার মাঝে বঙ্গোপসাগরে বা আরব সাগর কিংবা ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের জন্ম হয় না। কিন্তু এখন প্রকৃতির খামখেয়ালিপনায় সেই নিয়ম ভাঙতে বসেছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ক্রমশ ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে। উপকূলে আছড়ে পড়ার পর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই প্রথম দুর্যোগের অভিমুখ ওড়িশা উপকূল। তবে বাংলার উপকূলবর্তী এলাকা তথা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। একইসঙ্গে মঙ্গলবার রাতেও ফের একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সেটিও ক্রমশ নিম্নচাপে পরিণত হবে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ ধেয়ে এলে তা ঠেকানোর কোনও উপায় নেই। কিন্তু হাল ছাড়তে নারাজ রাজ্য।

জোড়া ঘূর্ণাবর্তের আগে কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, তা ঠিক করতেই শনিবার বিকেল চারটের সময় বৈঠক করবেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সেখানে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির জেলাশাসকদের পাশাপাশি কলকাতার পুর-কমিশনারও থাকবেন। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ঝড়খালি, পাথরপ্রতিমা, সাগর এবং পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূলে মাইকিং শুরু করে দিয়েছে প্রশাসন। জারি করা হয়েছে সতর্কতা। নদী তীরবর্তী এলাকার মানুষজনদের অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। যাতে সু-পরিকল্পিতভাবে দুর্যোগ সামাল দেওয়া যায়, তার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতেই এদিনের বৈঠক বলে নবান্ন সূত্রে খবর।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার