বাবা ‘যোগ্য শিক্ষক’ প্রমাণে হাজির একরত্তি সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘আমার বাবা যোগ্য শিক্ষক’। প্ল্যাকার্ড হাতে আন্দোলনে সামিল ছোট্ট ছেলে। আইন-আদালত, দুর্নীতি, আন্দোলন, প্রতিবাদ, অনশন, অবস্থান বিক্ষোভ শব্দগুলোর সঙ্গে কোনও পরিচিতি নেই তার। কিন্তু ভাগ্যের খেলায় সে জড়িয়ে গিয়েছে এই শব্দগুলোর সঙ্গে। তার জীবনটাও আগামী দিনে কেমন হবে, সেটাও নির্ভর করছে এই বিষয়গুলোর ওপরেই।

সে আর কেউ নয়, সে এক চাকরিহারা বাবার সন্তান। সুপ্রিম নির্দেশে বাবা এক মুহূর্তে হারিয়েছেন শিক্ষকতার চাকরি। দেশের ভবিষ্যতের মেরুদন্ড শক্ত করার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু বিধি বাম। সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্য শিক্ষকদের বাছাই করতে না পারায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী আজ চাকরিহারা। সেই তালিকায় রয়েছেন এই অসহায় বাবাও। একসময় যাদের স্যার, ম্যাম বলে বা মাস্টারমশাই-দিদিমণি বলে অভিহীত করা হত, আজ তাঁদের একটাই পরিচয়। তাঁরা চাকরিহারা। এই রকম হাজার হাজার মা-বাবার সন্তানরা আজ অনিশ্চয়তায়।

নিজেদের চাকরি ফিরে পেতে তীব্র গরমের মধ্যেও প্রতিবাদে পথে নেমেছেন তাঁরা। ডিআই অফিসে হানা দেওয়া থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ, এমনকি অনশনেও বসেছেন তাঁরা। তাঁদের প্রতিবাদের মঞ্চেই দেখা গিয়েছে এই হৃদয়বিদারক ছবি। যোগ্য-অযোগ্যের অর্থ তো দূর, বানান করে লিখতেও হয়তো শেখেনি সে। কিন্তু বাবার হাত ধরে এসেছে আন্দোলনে। হাতে লেখা আমার বাবা যোগ্য। নিজেই যেন প্রমাণ হাতে হাজির সে। বাবার হাতে প্রতীকী ওএমআর শিট, একরত্তির হাতে বাবার যোগ্যতার লেখা।

একরত্তির এই লেখাই যেন প্রশ্ন তুলছে, বাবা যোগ্য হওয়ার পরেও কেন বাতিল হল চাকরি। বাবার যোগ্যতা প্রমাণের লড়াইয়ে হাজির হয়েছে সেও। কারণ বাবা চাকরি ফিরে পেলেই সে যেতে পারবে স্কুল। শিক্ষক বাবা হঠাৎ ‘না শিক্ষক’ হয়ে পড়ায় ভবিষ্যৎ কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়েছে। তাই বাবার চাকরি ফেরানোর আর্জি একরত্তির।

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED