ব্যস্ত হাওড়া স্টেশন থেকে সাড়ে তিন বছরের শিশু অপহরণ, ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন থেকে এক সাড়ে তিন বছরের শিশু অপহরণ। ঘটনার তদন্তে হাওড়া রেল পুলিশ।পুলিশ সূত্রের খবর, গত বুধবারে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে হুগলির এক মা তার দুই শিশু কন্যাকে নিয়ে হাওড়া স্টেশনে ভেতরে বসেছিলেন। দুই শিশু কন্যার মধ্যে একজনের বয়স ৭ এবং অন্যজনের বয়স সাড়ে তিন বছর। জানা গেছে, ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরে(Laxmikantapur) স্বামীর বাড়িতে যাওয়ার জন্য মঙ্গলবার রাতে হুগলিতে বাপের বাড়ি থেকে হাওড়া স্টেশনে আসেন। তার ইচ্ছে ছিল পরের দিন সকালে শিয়ালদা স্টেশন হয়ে লক্ষীকান্তপুরে যাওয়া। এর জন্য সে রাতে স্টেশনে কাটিয়ে দেয়।

সেই সময় অন্য এক মহিলা যাত্রী তার সঙ্গে আলাপ জমায়। বেশ কিছুক্ষণ ওই যাত্রী তার দুই মেয়ের সঙ্গে খেলাও করে। গত বুধবার সকালে যখন মা স্টেশনে শুয়ে ঘুমিয়ে পড়েন ,তখন ওই মহিলা সাড়ে তিন বছরের ছোট মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে চম্পট দেয়। এরপর মা তার ছোট মেয়েটিকে খুঁজে না পেয়ে হাওড়া জিআরপি(Howrah GRP) থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। পরে পুলিশ আধিকারিকরা হাওড়া স্টেশনের(Howrah Station) ভিতরে এবং বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপহরণকারী মহিলাকে শনাক্ত করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই মহিলা অপহরণকারী এক নম্বর প্লাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে ধরে হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে যায়। তারপর থেকে তার কোন খোঁজ নেই। ওই মহিলার খোঁজে জিআরপির তদন্তকারী দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা শিশু চুরি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। হাওড়া জিআরপি অপহরনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বিভিন্ন শিশু পাচার চক্রের সূত্র ধরে ওই মহিলা অপহরণকারীর সন্ধান পেতে চাইছে হাওড়া জিআরপি পুলিশ। হাওড়া স্টেশনে বিভিন্ন ধরনের অপরাধীদের যে অন্যতম টার্গেট পয়েন্ট তা ফের প্রমাণ হল এই ঘটনায়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6