বেথুন সহ একাধিক স্কুলে বন্ধ পঠন পাঠন, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের এখনও পর্যন্ত দিন ঘোষণা হয়নি। তার আগে শুক্রবার রাজ্যে আসছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার জন্য রাজ্যের বিভিন্ন স্কুলকে এখন থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। উত্তর কলকাতায় বেথুন স্কুলকে বেছে নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য। এরফলে স্কুলে আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে পঠনপাঠন। অথচ এই বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ উঠছে।

জানা গিয়েছে, স্থানীয় থানার তরফে বেথুন স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশের জেরে শুক্রবার থেকেই বেথুন স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে। বেথুন স্কুলের তরফে জানানো হয়েছে, স্কুলে এখন কোনও ক্লাস হবে না। স্কুলের ছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে কবে থেকে স্কুলে পঠন পাঠন শুরু হবে, সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। স্কুলের তরফে জানানো হয়েছে, কবে থেকে ক্লাস শুরু হবে, সেবিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

শুধুমাত্র বেথুন স্কুলেই নয়, যাদবপুর ও উত্তরপাড়ার বেশ কয়েকটি স্কুলেও এই একই ধরনের নোটিশ এসেছে। যাদবপুরে তিনটি ও উত্তরপাড়ায় একটি স্কুলে কেন্দ্রীয় বাহিনীকে রাখার বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, প্রথম দফায় কলকাতায় সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। পাশাপাশি দ্বিতীয় দফায় কলকাতায় আরও তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আসার কথা রয়েছে। যদিও এই বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য যে স্কুলগুলিকে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে পর্ষদ অবগত নয়। মার্চের প্রথম দিন থেকেই যদি স্কুলগুলিকে এভাবে নিয়ে নেওয়া হয়, তাহলে পঠন পাঠনের সমস্যা হবে। পঠন পাঠনের বিষয়ে বিকল্প কী ব্যবস্থা হবে, সেবিষয়েও পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের