বিধানসভায় তৃণমূল- বিজেপি বিধায়কদের পুজোর আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বিজেপি বিধায়কদের জানালেন, শারদীয়ার শুভেচ্ছা। সৌজন্য বিনিময়ের সময় হাত জোড় করে বিজেপি বিধায়কদের নমস্কারও করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা (BIDHAN SABHA) অধিবেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। হঠাৎ নিজের আসন ছেড়ে তিনি এগিয়ে গেলেন বিরোধী দলের আসনের দিকে। বিজেপি বিধায়কদের জানালেন, শারদীয়ার শুভেচ্ছা। সৌজন্য বিনিময়ের সময় হাত জোড় করে বিজেপি বিধায়কদের নমস্কারও করেন তিনি। মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে এসে এভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, এই ঘটনা বিরল।

সোমবার বিধানসভায় উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় দেখা যায়, নিজের আসন ছেড়ে তিনি নেমে এসেছেন ওয়েলে। তারপর সমস্ত বিধায়কদের  নমস্কার করে ‘শারদ শুভেচ্ছা’ জানান তিনি। এদিন বিজেপি বিধায়কদেরকেও শারদীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তারপরে দেখা যায় তাঁর একসময়ের সৈনিক তথা বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতার দিকে এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও হাসি মুখে নমস্কার জানালেন ‘দিদি’ । 

এদিন বিজেপি বিধায়কদেরকেও দেখা গেল মুখ্যমন্ত্রীর সামনে উঠে দাঁড়াতে। বিধায়করাও হাত জোড় করে শুভেচ্ছা জানালেন তাঁকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নিজের আসন ছেড়ে উঠে এসে এভাবে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী- এই ঘটনা বিরল। এমন রাজনৈতিক সৌজন্য বারবার ফিরে আসুক।  

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?