মন্ত্রিসভায় বড় রদবদল, সুব্রতর জায়গায় পুলক ও সাধনের জায়গায় মানস

রাজ্য মন্ত্রিসভায় ব্যপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের জায়গায় পঞ্চায়েত দফতর তুলে দেওয়া হচ্ছে উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভায় ব্যপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের জায়গায় পঞ্চায়েত দফতর তুলে দেওয়া হচ্ছে উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক তথা জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে। অপরদিকে অসুস্থ সাধন পাণ্ডের হাতে থাকা ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে। তিনি জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও দেখবেন। অপরদিকে শেষ হচ্ছে অর্থমন্ত্রী অমিত মিত্রের সময়সীমা। তিনি অব্যাহতি চেয়েছেন। ফলে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হল চন্দ্রিমা ভট্টাচার্যকে। সূত্রের খবর, অর্থ দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, তবে এই দফতরের প্রধান উপদেষ্টা থাকছেন অমিত মিত্র। 

হাওড়া জেলার প্রভাবশালী নেতা পুলক রায় এতদিন রাজ্য মন্ত্রিসভায় কার্যত কম গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন। এবার তাঁকে সামনের সারিতে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর মূলত দুটি দফতর খালি হয়ে পড়ে। প্রথমটি পঞ্চায়েত দফতর, যার পূর্ণমন্ত্রী ছিলেন সুব্রতবাবু। এছাড়া সাধন পাণ্ডে অসুস্থ হওয়ার পর ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব ছিল সুব্রত মুখোপাধ্য়ায়ের হাতে। এবার সুব্রতবাবুর পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে। আর সাধন পাণ্ডের দফতরের দায়িত্ব বাড়তি দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইয়াকে। অপরদিকে পুর ও নগরোন্নন দফতরের সঙ্গে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…