চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, একমঞ্চে কি আসবেন যুযুধান প্রতিপক্ষ?‌

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে গোদের উপর বিষফোঁড়া হিসাবে দেখা দিয়েছে রান্নার গ্যাসের দামবৃদ্ধি এবং আকাল পরিস্থিতি। তার মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। আর ওই সভামঞ্চেই আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে সূত্রের খবর।

এদিকে আগামী ১৪ মার্চ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার সেই সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের মাধ্যমে এই কথা জানা গিয়েছে। আর তখন থেকেই প্রশ্ন উঠছে, একই মঞ্চে কি আসবেন যুযুধান প্রতিপক্ষ। কারণ বাংলায় শিয়রে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে রাজ্য–রাজনীতিতে পারদ চড়েছে। একে অন্যের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করেছেন। তার পর এই আমন্ত্রণ কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যদিকে এই অনুষ্ঠানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তাহলে কেন্দ্রকে সমর্থন করা হবে। সেটা প্রচার করবে বিজেপি। আর যদি অনুপস্থিত থাকেন বা না যান তাহলে বিজেপি প্রচার করবে রাজ্যের উন্নয়ন চান না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাতে রাজ্যের প্রশাসনিক প্রধানের কিছু এসে যায় না। কারণ তিনি সাধারণ মানুষের পাশেই থাকেন। এই কৌশলী চাল বিজেপি চাললেও তাতে পা দেবেন না মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। কারণ বাংলার যা উন্নয়ন করার তা কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং কেন্দ্রের এই পাতা ফাঁদে ধরা দেবেন না তিনি বলেই মনে করা হচ্ছে।

তাছাড়া বিজেপি সূত্রে খবর, ওইদিন ব্রিগেডের জনসভা থেকে জাতীয় সড়ক–সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ এখন চলছে। আর ব্রিগেডের প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। কিন্তু রাজ্যের পথঘাট গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পথশ্রী প্রকল্পে বাংলার রাস্তাঘাট গড়ে তোলা হয়েছে। সেই কাজ এখনও চলছে। কারণ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ