‘‌গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে মিছিল হবে’‌, ধর্নামঞ্চ থেকে নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে আজ, শনিবার ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে মহিলাদের অভিনব প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা দাম বাড়ার প্রতিবাদে সুর সপ্তমে তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার যেখানে থাকবে, সেখানে এরা লুঠ করবে। গতকাল গ্যাসের দাম বাড়িয়েছে। আবার বলছে, ২১ দিন আগে থেকে গ্যাস বুক করতে হবে। আচ্ছা, এই ২১ দিন কার মাথা খাবেন আপনি? কী ভাবে রান্না করবেন? এগুলো তো আগে ভাবার দরকার ছিল।’‌

অন্যদিকে বিজেপিকে তোপ দেগে রবিবার শহরের পথে মিছিল করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনা নিয়ে ছাড়া হবে না কেন্দ্রের সরকারকে বলেও সুর চড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এরা মহিলা বিরোধী। তাই এভাবে রাতের অন্ধকারে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আমি মা–বোনেদের বলব আগামীকাল পথে নামুন। হাতা–খুন্তি–কড়াই নিয়ে মিছিল করুন। গ্যাস নাই, খাবার নাই। এই স্লোগান তুলে প্রতিবাদ মিছিল হবে। এটা কোনও বিশৃঙ্খলা করার জন্য নয়। প্রতিবাদের জন্য।’‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালবাসেন। এবারও সেই পথই ধরলেন।

এছাড়া রবিবার আন্তর্জাতিক মহিলা দিবসে বিশেষ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁড়ি, কড়া নিয়ে প্রতিবাদের ডাক। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে মেয়েদের নাম বাদ দেওয়া নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর তোপ, ‘‌মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তনের জন্য নাম কেটে দিয়েছে। আরে মেয়েদের ইচ্ছে তারা কার পদবি রাখবে। সে নিজের পদবি রাখতে পারে কিংবা স্বামীর পদবি রাখতে পারে। সেটা তাঁর ইচ্ছে। কমিশন ঠিক করার কে? কাল প্রতিবাদ হবে। গ্যাস নাই, খাবার নাই। রবিবার মা–বোনেরা হাঁড়ি, কড়া, বাটি, ঘটি, গ্যাস ওভেন নিয়ে রাস্তায় প্রতিবাদে নামুন। আমি সাদা শাড়ি পরব। আপনারা কালো পরে আসবেন। কেরোসিনও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে মানুষ কি খাবে? মাথা চিবোবে?’‌

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা