আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবীন্দ্রজয়ন্তীতে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্রজয়ন্তীতে দেশের সেনাবাহিনীর জন্য শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পাকিস্তানের ভারতের প্রত্যাঘাতের পর দেশের সেনাবাহিনীকে(Indian Army) শুভকামনা জানান মুখ্যমন্ত্রী(CM)। শুক্রবার রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন যারা সেনাবাহিনীতে রয়েছেন আমাদের জন্য লড়াই করছেন মাতৃভূমিকে রক্ষা করছেন তাদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। রবীন্দ্রনাথের লেখা প্রসঙ্গ টেনে তিনি ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে বলেন, ‘নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার….’। তিনি আরো বলেন , ‘আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না।’

শুক্রবার রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেট মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছিলেন,’ শুধু পঁচিশে বৈশাখ নয় প্রতিদিন আমরা তাকে স্মরণ করি। আমাদের দিশায় আমাদের ভাষায় আমাদের আশায় সবকিছুতেই তিনি ।সারা বিশ্ব তার সৃষ্টির আলোকে আলোকিত।’রবীন্দ্র সদনেও রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে তার কথায় ,’রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা কিছু ভাবতে পারি না আমাদের সকাল বিকাল সন্ধ্যা – নিশীথ, রাত আমাদের দুর্যোগ থেকে দুর্ভোগ ,সুখ থেকে দুঃখ ,সবকিছুতেই বিশ্বকবির কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পাই।’যদিও বর্তমানে বাঙালির রবীন্দ্রচর্চা নিয়ে আক্ষেপ ছিল মুখ্যমন্ত্রীর কন্ঠে।

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের জন্মদিনের রবীন্দ্র চর্চা করি বটে, কিন্তু অন্যান্য দিন তার চর্চা কমিয়ে দিয়েছি। এগুলো খারাপ লাগে এমনকি বাংলা সিরিয়াল গুলোতেও দেখি।’ তার সংযোজন ,’প্রত্যেক রাজ্যে নিজস্ব ভাষা সংস্কৃতি আছে। সবাইকে নিয়ে চলা সবাইকে সম্মান দেওয়ার শিক্ষাই আমরা কবি গুরুর কাছ থেকে পাই।’শুক্রবার রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে মন্ত্রী ইন্দ্রনীল সেন থেকে বাবুল সুপ্রিয় সহ বাংলার অনেক শিল্পী রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশ ভালো থাক মানুষ ভালো থাক এই সময় এটাই আমাদের প্রার্থনা।’

Published by:

Share Link:

More Releted News:

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ