রথযাত্রায় সামিল হয়ে জগন্নাথদেবের কাছে সকলের মঙ্গল কামনা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ইসকনের রথযাত্রায় সামিল হয়ে জগন্নাথদেবের কাছে সকলের সকলের মঙ্গল চেয়ে প্রার্থনা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইসকনের রথযাত্রায় সামিল হয়ে শুক্রবার নিজে হাতে রথের দড়ি টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় ইসকনের রথযাত্রায় সামিল হয়ে জগন্নাথদেবের কাছে সকলের সকলের মঙ্গল চেয়ে প্রার্থনা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান এবং বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী।

শুক্রবার রথযাত্রার দিনে মিন্টো পার্কের অ্যালবার্ট রোডের মন্দির থেকে ইসকনের রথের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের দড়ি টেনে আট দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন তিনি। নিজ হাতে আরতিও করেন মুখ্যমন্ত্রী। জগন্নাথদেবের যাত্রাপথে চন্দনের জল ও ফুল ছড়িয়েও দিয়েছেন। এদিন রথযাত্রার অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মঙ্গল কামনা করেন। তিনি বলেন,  ‘ইসকনের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে। পুরির জগন্নাথ যাত্রার কথা সবাই জানি। কিন্তু বাংলাতেও অনেক মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। নবদ্বীপ ধামে ইসকন শহর তৈরি হচ্ছে। জগন্নাথ প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি, দেশের মঙ্গল কামনা করি।’

এদিন মুখ্যমন্ত্রী রথের দড়ি টেনে যাত্রার শুভ সূচনা করতেই রথ এগোতে থাকে অ্যালবার্ট রোডের ওপর দিয়ে। অ্যালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গার ফোর্ড স্ট্রিট, মিন্টো পার্ক, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, আশুতোষ মুখার্জী রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহেরু রোড, এবং আউট্রাম রোড হয়ে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি হওয়া মাসির বাড়িতে গিয়ে পৌঁছয় রথ। উল্লেখ্য রথযাত্রা উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৮ জুলাই পর্যন্ত চলবে মেলা ও নানান অনুষ্ঠান। হবে পুজো ও আরতি।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর