চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসমা প্রয়োগ করছেন না , স্পষ্ট জানিয়ে দিলেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকটা সময় অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা না আসায় সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, ‘চিকিৎসকেরা কাজে না ফিরলেও  এসমা প্রয়োগ করা হবে না। আমি এই ইমার্জেন্সিকে সমর্থন করি না। কারণ, আন্দোলনেই আমার জন্ম। চিকিৎসকরা দ্রুত কাজে যোগ দিক।‘

শুধু তাই নয় এদিন বেশ অসন্তোষ প্রকাশ করেই মুখ্যমন্ত্রী বলেন,’ টানা তিন দিন ধরে আমি বসে রয়েছি। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু কোন সমাধান হল না। আমি  বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডাক্তারদের কাছে একটাই অনুরোধ আপনারা কাজে যোগ দিন। কারণ , আন্দোলনের কারণে এখন পর্যন্ত ২৭ জন মারা গিয়েছেন।‘  এখান থেকেই স্পষ্ট যে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি কোন কঠিন পদক্ষেপ নিতে চান না বাংলার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, দু’বছর আগে ওড়িশায় স্বাস্থ্য কর্মী ও নার্সদের ধর্মঘটের কারণে বেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেইসময় নবীন পট্টনায়েক সরকার এসমা প্রয়োগ করেছিলেন। শুধু তাই নয় ২০১৫ সালে চিকিৎসকদের কর্মবিরতি বন্ধ করতে এসমা জারি করেছিল আপ সরকার। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন,  লাগাতার কর্মবিরতি চললেও চিকিৎসকদের ওপর কোন বড় সিদ্ধান্ত নেওয়া হবে না।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ